➤ মুসা ইব্রাহিম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি তরুণ। তরুণদের জন্য তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। এমন তরুণদের প্রশংসাই কীর্তিত হয়েছে 'যৌবনের গান' প্রবন্ধে।
➤ যারা মানুষকে স্বপ্ন দেখায়, নতুন কিছু ভাবতে শেখায় তারাই তারুণ্যের অধিকারী। তরুণরা যেকোনো অভিযানে তারুণ্যের স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যায়। তারুণ্য বা যৌবনের স্থানগত ও কালগত কোনো সীমারেখা নেই।
➤ উদ্দীপকের মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও গৌরবের বিষয়। তিনি পর্বতের অসীম উচ্চতা, পদে পদে মৃত্যুর হাতছানিকে তুচ্ছ করে জয়ের নেশায় এগিয়ে গেছেন। লাশের সারি দেখে তিনি পিছপা হননি, বরং দৃঢ় মনোবল নিয়ে লক্ষ্যে পৌঁছেছেন। তাঁর এ এভারেস্ট জয় তারুণ্যের বৈশিষ্ট্যের পরিচায়ক। 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। লেখক এখানে তারুণ্যের সাহসী চেতনা ও মাতৃরূপ তুলে ধরেছেন। তরুণরা যেমন নির্মাণের জন্য তৎপর তেমনই অন্যায়ের প্রতিকারে সংগ্রামী।
➤ 'যৌবনের গান' প্রবন্ধানুসারে তারুণ্যের ধর্ম হলো কোনো বাধা না মানা এবং অদম্য মনোবল ও সাহস পুঁজি করে সামনের পানে এগিয়ে যাওয়া, যা মুসা ইব্রাহিমের চেষ্টায় প্রতিফলিত হয়েছে। মৃত্যুভয়কে তুচ্ছ করে তিনি এভারেস্ট জয়ের মতো ঘটনা ঘটিয়েছেন। এই দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
সারকথা: তারুণ্যের অফুরন্ত শক্তি ও সম্ভাবনা নিয়ে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেধে এভারেস্টের চূড়া জয় করেন। অরুণদের দৃঢ় মনোবল ও অদম্য চেষ্টার দিক থেকে তিনি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের প্রতীক।