শেয়ারFacebookWhatsApp

"যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব।" ব্যাখ্যা কর।

উত্তর: ➤ "যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব" কথাটি দ্বারা গানের পাখির গানকে প্রত্যক্ষ নির্দেশ করা হয়েছে এবং পরোক্ষভাবে যৌবনের বেদনাকে বুঝানো হয়েছে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের প্রকৃত বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এখানে বিভিন্ন বিষয়ের অবতারণা করে মূল বিষয়টি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন গানের পাখি মনের আনন্দে গান করে। এতে যদি বনের অন্য কারও সুখনিদ্রায় ব্যাঘাত ঘটে, তবে সেটা গানের পাখির দোষ নয়। কারণ গানের পাখি কারও অলসনিদ্রার কথা ভেবে গান গায় না। তেমনই যৌবনের বেগের কাছে যদি কারও মেকি মুখোশ খসে পড়ে, তবে সেটা যৌবনের দোষ নয়, কারণ যৌবন মেকি মুখোশের প্রতি লক্ষ রেখে পথ চলে না। আপন সৃষ্টির তেজে উদ্দীপিত হয়েই যৌবন পথ চলে এবং তার গান গেয়ে যায়। সারকথা: লেখক বনের গানের পাখির স্বাধীন চেতনাকে যৌবনের সঙ্গে তুলনা করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

"যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দ…

উদ্দীপক

তখন আমার একটি দৈনিক পত্রিকার অফিসে বেশ যাতায়াত ছিল। সুমি নামের একটি মেয়ে খুন হয় মিরপুরে। এটা নিয়ে সংবাদপত্রে আর সাংবাদিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। যে পত্রিকা অফিসে আমার যাতায়াত ছিল সেই পত্রিকাও ওই নিউজটা কাভার করত। এর দায়িত্বে ছিলেন একজন বৃদ্ধ সাংবাদিক। তিনি প্রায়ই সেখানে যেতেন আর এদিকে ওদিকে ক্যামেরা ঘুরিয়ে দু'একজনের কান্নার ভিডিও তুলে খবরটাকে মর্মান্তিক করে তুলতেন। তবে খুনির ব্যাপারে তার মাথাব্যথা ছিল না। অবশেষে এই খুনের তথ্য উদঘাটনের দায়িত্বে এলো এক তরুণ সাংবাদিক। খুনের ব্যাপারে বেশ তদন্ত চালাল ছেলেটি। তার মোবাইলে একাধিকবার হুমকি এলো। তবুও দমল না ছেলেটি। খুঁজে বের করল প্রকৃত খুনিকে।

উত্তর

আপন মনের আনন্দে গানের পাখি গান করে।

উত্তর

➤ "যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব" কথাটি দ্বারা গানের পাখির গানকে প্রত্যক্ষ নির্দেশ করা হয়েছে এবং পরোক্ষভাবে যৌবনের বেদনাকে বুঝানো হয়েছে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের প্রকৃত বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এখানে বিভিন্ন বিষয়ের অবতারণা করে মূল বিষয়টি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন গানের পাখি মনের আনন্দে গান করে। এতে যদি বনের অন্য কারও সুখনিদ্রায় ব্যাঘাত ঘটে, তবে সেটা গানের পাখির দোষ নয়। কারণ গানের পাখি কারও অলসনিদ্রার কথা ভেবে গান গায় না। তেমনই যৌবনের বেগের কাছে যদি কারও মেকি মুখোশ খসে পড়ে, তবে সেটা যৌবনের দোষ নয়, কারণ যৌবন মেকি মুখোশের প্রতি লক্ষ রেখে পথ চলে না। আপন সৃষ্টির তেজে উদ্দীপিত হয়েই যৌবন পথ চলে এবং তার গান গেয়ে যায়। সারকথা: লেখক বনের গানের পাখির স্বাধীন চেতনাকে যৌবনের সঙ্গে তুলনা করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

➤ উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চরিত্র 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্যরূপে প্রতিফলিত হয়েছে। লেখক বার্ধক্যকে যে রূপে চিত্রায়িত করেছেন, উদ্দীপকের বৃদ্ধ ঠিক সেই চরিত্রেরই অধিকারী। ➤ যৌবনের চেতনা থেকে দূরে গেলে জীবনের সমস্ত মানুষ সকল সাহস ও উদাম হারিয়ে ফেলে। তখন বার্ধক্য বা জড়তা তাকে জড়িয়ে ধরে। মূলত মানব চরিত্রের মানসিক দৈনাই এর জন্য প্রধানত দায়ী। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রসঙ্গক্রমে বার্ধক্যের স্বরূপ উন্মোচন করেছেন। তাঁর মতে, যারা মিথ্যা আর পুরাতনকে আঁকড়ে ধরে, নতুনত্বকে অস্বীকার করে তারাই মূলত বার্ধক্যের কাতারে। ভয় আর লোভকে পুঁজি করে যারা নতুনদের নব উদ্দীপনাকে স্বাগত জানায় না; বরং নিন্দা করে তারাই বার্ধক্যের কবলে জর্জরিত। শুধু বৃদ্ধ হলেই মানুষ বার্ধক্যে উপনীত হয় না। মূলত সংস্কারবিরোধী ভীতুজনেরাই বার্ধক্যের প্রতিমূর্তি। জীবন থাকতেও তারা জড়বস্তুর মতো উদ্দীপনাহীন আচরণ করে। লেখকের মতানুসারে যারা বার্ধক্যের প্রতিমূর্তি, উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিক তাদের অনুরূপ। সারকথা: উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্য নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

উত্তর

➤ "উদ্দীপকের দামাল ছেলেটিই 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের প্রতীক।" মন্তব্যটি যথার্থ। ➤ মানবজীবনের বিভিন্ন পর্যায়ের মধ্যে সবচেয়ে সতেজ সবুজ অবস্থাটি যৌবন। যৌবন বলতে কেবল তরুণ বয়সকেই নির্দেশ করে না। তারুণ্যের চেতনাকেও নির্দেশ করে। এই চেতনা বৃদ্ধ বয়সেও থাকতে পারে। আবার তরুণ বয়সেও বার্ধক্য আসতে পারে। ➤ উদ্দীপকে সুমি নামক এক মেয়ে মিরপুরে খুন হলে তার প্রকৃত খুনকে খুঁজে সংবাদ কাভার করা এবং খুনের রহস্য উদঘাটনের দায়িত্ব দেওয়া হয় এক বৃদ্ধ সাংবাদিককে। তিনি ঘটনাস্থলে গিয়ে শুধু মানুষের কান্না যা আর আবেগজড়িত কথাবার্তা দিয়ে ঘটনাটিকে বেদনাবিধুর করেই তুলেছেন, প্রকৃত তদন্তের কিছুই করেননি। এমন সময় এই খুনের রহস্য উদঘাটনের দায়িত্ব নেয় এক তরুণ সাংবাদিক। সে তদন্ত চালাতে থাকে। ধীরে ধীরে এই ব্যাপারে জোর এর রহস্যের জট খুলতে শুরু করে, তখন চতুর্দিক থেকে তরুণ সাংবাদিকের প্রাণনাশের হুমকি এলেও শেষ পর্যন্ত তাকে দমন করা সম্ভব হলো না। 'যৌবনের গান' প্রবন্ধে যৌবনের এই চেতনায়ই প্রত্যাশা করা হয়েছে।। ➤ 'যৌবনের গান' রচনায় লেখক যৌবনের সুস্পষ্ট রূপরেখা বর্ণনা করেছেন। তাঁর মতে, যৌবন এক অপ্রতিরোধ্য ধর্মের নাম। যৌবনের পূজারি তরুণদের হৃদয়ে যৌবন সঞ্চার করে দুরন্ত সাহস। অত্যাচারীর সামনে যমদূত হয়ে দাঁড়ায় আর মজলুমের জন্য তার হৃদয়ে ঝরনার মতো চিরন্তন কান্নার স্রোত বয়ে চলে। পৃথিবীর রহস্য উদঘাটনে এরা অকুতোভয়। অনাহারীর মুখে আহার তুলে দেয়, আর্তের সেবা করে, দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ায় তরুণরা। উদ্দীপকের দামাল ছেলেটি এই যৌবনের প্রতীক। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে লেখুক, যৌবনের যে দুর্দম ম রূপরেখা অঙ্কন করেছেন, তা উদ্দীপকের তরুণ সাংবাদিকের দুঃসাহসী চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।