উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ যৌবনশক্তি দুর্বলের বন্ধু ও আশাহতদের প্রেরণাদাতা হওয়ার দিক থেকে উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত। ➤ তরুণরা অমিত প্রাণশক্তির অধিকারী। জগতের মহৎ কাজের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা অবিস্মরণীয়। তারা পুরানো ও জড়তাকে ভেঙ্গো নতুন সৃষ্টিতে মেতে ওঠে। তারা মানবিক ও কল্যাণের পথে কাজ করে। ➤ উদ্দীপকে দরিদ্র-দুর্বল অসহায় মানুষের কথা বলা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মুক ও ম্লান হয়ে আছে। কারণ তাদের দুবেলা আহার জোটে না। তাদের শিক্ষা-দীক্ষার কথা কেউ বলে না। তারা মুখ বুজে সব রকম কষ্ট, নির্যাতন, গ্লানি সহ্য করে যায়। তারা দুর্বল বলে নিজেদের অধিকারের কথা বলতে পারে না। 'যৌবনের গান' প্রবন্ধে তরুণরা বিপন্ন মানবতার পাশে দাঁড়ায় এবং তাদের প্রাণশক্তিকে জাগিয়ে তোলে, অধিকার সচেতন করে। ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের প্রেরণা জোগায় তারা। ফলে মূক মুখে ভাষা ফোটে আর ম্লান মুখে ছড়িয়ে পড়ে হাসি। শতাব্দীকাল ধরে শোষিত-বঞ্চিত মানুষ মেরুদন্ড সোজা করে বাঁচতে শেখে। এভাবে উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধের মধ্যে সম্পর্ক বিদ্যমান। সারকথা: দুর্বলের পক্ষে সহায়ক শক্তি হওয়ার দিক থেকে উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধ সম্পর্কিত।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর