শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের কীসের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকের শেষ চরণ দুটিতে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের অকুতোভয় বীর সেনানীদের অদম্য ইচ্ছাশক্তির সাদৃশ্য বিদ্যমান। ➤ তারুণ্যশক্তি অকুতোভয়, এ শক্তি কোনো বাধা মানে না। তরুণরা অদম্য উৎসাহ নিয়ে সামনে এগিয়ে চলে। তারা নতুন সূর্য ছিনিয়ে এনে অন্ধকার দূরীভূত করে। তারা অসম্ভবকে সম্ভব করতে বদ্ধপরিকর। ➤ উদ্দীপকের শেষ চরণ দুটিতে যৌবনের অদম্য ইচ্ছা ও সাহসের প্রতিফলন ঘটেছে। শত বাধা পেরিয়ে যুবকরা এগিয়ে চলে। 'যৌবনের গান' প্রবন্ধেও তরুণদের মধ্যে এই বৈশিষ্টা থাকার কথা প্রতিধ্বনিত হতে দেখা যায়। প্রাবন্ধিক উচ্ছ্বসিত কণ্ঠে তরুণদের দুর্দমনীয় আকাঙ্ক্ষা ও সাহসী পদক্ষেপের কথা বলেছেন। তিনি বলেছেন, তারুণ্যশক্তি পৃথিবীর সব অন্ধকার দূর করতে তৎপর। এভাবে উদ্দীপকের শেষ দুটি চরণের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের তরুণদের আকাঙ্ক্ষা, সাহস ও দুর্দমনীয় মনোভাবের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। সারকথা: উদ্দীপকের শেষ চরণ দুটি চরণের বৈশিষ্ট্য এবং 'যৌবনের গান' প্রবন্ধের বৈশিষ্ট্য পরস্পর সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের কীসের সাদৃশ্য …

উদ্দীপক

উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল।

উত্তর

লক্ষ্মণ সেন ছিলেন বাংলার সেন বংশের শেষ রাজা।

উত্তর

➤ "বার্ষকাকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।"- কারণ বয়সে বৃদ্ধ হলেও অনেকের মধ্যে যৌবনশক্তি সদা জাগ্রত থাকে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবন ও বার্ধক্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন বয়স দিয়ে যৌবন বা তারুণ্য বিচার করা যায় না। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বার্ধক্য চলে আসে। তবে বৃদ্ধ বয়সেও অনেকের মনে তারুণ্যের প্রাণচাঞ্চল্যতা সদা জাগ্রত থাকে। তারা বয়সকে উপেক্ষা করে তারুণ্যশক্তিতে বলীয়ান হয়ে কর্মতৎপরতা চালায় এবং নব উদ্যমে এগিয়ে চলে। বার্ধক্য ও তারুণ্য মূলত মনমানসিকতার ব্যাপার এ কারণেই লেখক বার্ধকাকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না বলে মন্তব্য করেছেন। সারকথা: বয়স দিয়ে বার্ধক্যকে সব ব সময় মাপা যায় না। কারণ অনেক বৃদ্ধের মধ্যেও যৌবনের উদাম লক্ষ করা যায়।

উত্তর

➤ উদ্দীপকের শেষ চরণ দুটিতে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের অকুতোভয় বীর সেনানীদের অদম্য ইচ্ছাশক্তির সাদৃশ্য বিদ্যমান। ➤ তারুণ্যশক্তি অকুতোভয়, এ শক্তি কোনো বাধা মানে না। তরুণরা অদম্য উৎসাহ নিয়ে সামনে এগিয়ে চলে। তারা নতুন সূর্য ছিনিয়ে এনে অন্ধকার দূরীভূত করে। তারা অসম্ভবকে সম্ভব করতে বদ্ধপরিকর। ➤ উদ্দীপকের শেষ চরণ দুটিতে যৌবনের অদম্য ইচ্ছা ও সাহসের প্রতিফলন ঘটেছে। শত বাধা পেরিয়ে যুবকরা এগিয়ে চলে। 'যৌবনের গান' প্রবন্ধেও তরুণদের মধ্যে এই বৈশিষ্টা থাকার কথা প্রতিধ্বনিত হতে দেখা যায়। প্রাবন্ধিক উচ্ছ্বসিত কণ্ঠে তরুণদের দুর্দমনীয় আকাঙ্ক্ষা ও সাহসী পদক্ষেপের কথা বলেছেন। তিনি বলেছেন, তারুণ্যশক্তি পৃথিবীর সব অন্ধকার দূর করতে তৎপর। এভাবে উদ্দীপকের শেষ দুটি চরণের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের তরুণদের আকাঙ্ক্ষা, সাহস ও দুর্দমনীয় মনোভাবের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। সারকথা: উদ্দীপকের শেষ চরণ দুটি চরণের বৈশিষ্ট্য এবং 'যৌবনের গান' প্রবন্ধের বৈশিষ্ট্য পরস্পর সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ "উদ্দীপকের মূলভাবই সম্প্রসারিত হয়েছে 'যৌবনের গান' প্রবন্ধে।"- মন্তবাটি যথার্থ। ➤ পূরানোকে ভেঙে নতুনকে ছিনিয়ে আনার জন্য অদম্য বেগে ছুটে চলা তারুণ্যের ধর্ম। তরুণরা সব বাধা পেরিয়ে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। মৃত্যুভয়কে তুচ্ছ জ্ঞান করে তারা জাতির কল্যাণার্থে নতুন যুগের সূচনা করে। ➤ উদ্দীপকে উষার দুয়ারে আঘাত হেনে নতুন প্রভাত আনার কথা বলা হয়েছে। এখানে সব বাধা পেরিয়ে, রাতের অন্ধকার ভেদ করে নতুন যুগের সূচনা করার কথা উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের যৌবনশক্তিতে বলীয়ান হয়ে এই দুঃসাধ্য সাধনের কথা 'যৌবনের গান' প্রবন্ধেও উল্লেখ করা হয়েছে। প্রবন্ধে যৌবনের ভেজ, দুর্দমনীয় গতি, মাতৃরূপ সব বিষয়ই আলোচিত হয়েছে। সেই সঙ্গে বার্ধক্যের স্বরূপ যৌবন ও বার্ধক্যের পার্থক্য তুলে ধরা হয়েছে। ➤ উদ্দীপকে যেমন যৌবনের বৈশিষ্ট্য ও কর্মকান্ড ফুটে উঠেছে, 'যৌবনের গান' প্রবন্ধেও অনুরূপ বর্ণনা রয়েছে। তবে প্রবন্ধে লেখক যৌবনের স্বরূপ যেভাবে ব্যাখ্যা করেছেন তার প্রতিফলন উদ্দীপকে ঘটেনি এবং তারুণ্যের বহুমান্ত্রিকতাও তেমনভাবে প্রকাশ পায়নি। উদ্দীপকে যৌবনের স্বরূপ ও কর্মকান্ড নিয়ে তেমন বিষয় পাওয়া যায় না। এই দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্দে যৌবনের রূপ ও কর্মকান্ড বিষয়ে যে বিস্তৃত আলোচনা করা হয়েছে উদ্দীপকে ততটা ব্যাপক নয়। তাই বলা যায়, উদ্দীপকে যৌবনের বৈশিষ্ট্য সম্বন্দ্বে যে বর্ণনা পাওয়া যায় 'যৌবনের গান' প্রবন্ধ তার সম্প্রসারিত রূপ।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।