শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের লিয়াকত সাহেব 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত কোন দিকের ধারক? ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকের লিয়াকত সাহেব 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের ধারক। ➤ সাধারণত বয়সে বৃদ্ধ হলেও যে যৌবনের চেতনায় উদ্দীপ্ত হয়ে কল্যাণের জন্য নির্ভয়ে সামনে এগিয়ে চলে সে যুবক। কারণ বয়সকে অগ্রাহ্য করে সে যৌবনশক্তিতে বলীয়ান হয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ➤ উদ্দীপকের একজন বয়স্ক মানুষের তারুণ্যদীপ্ত চেতনা তুলে ধরা হয়েছে। এখানে পঁয়ষটি বছর বয়স্ক লিয়াকত সাহেব পৈতৃক জমি ও গ্রামের মানুষদের দেওয়া সামান্য চাঁদা নিয়ে স্কুলের কাজ শুরু করেন। রাতদিন পরিশ্রম করে তিনি স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এই মহৎ কাজে তাঁর যৌবনশক্তির যে পরিচয় পাওয়া যায় তা 'যৌবনের গান' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এই প্রবন্ধে লেখক যৌবনকে বয়সের ফ্রেমে না বেঁধে কর্মতৎপরতা ও মানসিক মানদন্ডে মেপেছেন। কোনোকিছুকে ভয় না করে যে নিজ লক্ষ্যে এগিয়ে যায় সে-ই প্রকৃত যুবক। মানুষের কল্যাণই যুবকদের প্রধান চাওয়া, এই লক্ষ্যেই তারা আজীবন সংগ্রাম করে। এভাবে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের মানসিকতার এই স্বরূপ উদ্দীপকের লিয়াকত সাহেবের মধ্যেও দেখা যায়। সারকথা: উদ্দীপকে লিয়াকত সাহেবের মধ্যে তারুণ্যের যে চেতনা লক্ষ করা যায় ।তা প্রবন্ধের চেতনাকে ধারণ করেছে।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

উদ্দীপকের লিয়াকত সাহেব 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত কোন দিকের ধারক?…

উদ্দীপক

একখন্ড পৈতৃক জমি আর নিজের গ্রাম 'কাজলা' থেকে তোলা সামান্য চাঁদা পুঁজি করে সবার সাহায্যে পঁয়ষটি বছর বয়স্ক লিয়াকত সাহেব দীর্ঘ আট বছরের অক্লান্ত পরিশ্রমে স্কুলটি গড়ে তুললেন। নিজের আর্থিক অবস্থা ভালো ছিল না তাঁর। গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে কেউই গ্রামে ফেরে না বলে শিক্ষকের অভাব হয়। সরকারি অধিভূক্তির আগের বছরগুলোতে কেবল তার মুখে দেওয়া আশ্বাসের ওপর নির্ভর করে গ্রামেরই কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয় ফেরত ছেলেমেয়ে বিনা বেতনে পাঠদান করেছে। অবশেষে তাঁর মৃত্যুর দশ মাস আগে স্কুলটি সরকারি অনুমোদন পায়। এখন সেখানে পাঁচশত ছাত্রছাত্রী, বিশজন শিক্ষক, সুন্দর খেলার মাঠ ও ফুলের বাগান সবই আছে- কেবল এই আদর্শ নিকেতনের স্বপ্নদ্রষ্টা লিয়াকত সাহেব নেই।

উত্তর

কালাপাহাড় হলেন- ব্রাহ্মণ থেকে মুসলমানে ধর্মান্তরিত বিখ্যাত মুসলিম যোদ্ধা।

উত্তর

➤ যৌবনের মাতৃরূপ বলতে যৌবনের কোমল রূপকে বোঝানো হয়েছে। ➤ যৌবনের গান, প্রবন্ধে লেখক যৌবনের জয়গান করেছেন। এখানে প্রতিবাদ ও মানবিকতা উভয় চেতনার প্রতিফলন ঘটেছে। যৌবন মানেই ঝড়ের মতো বিধ্বংসী শক্তি। মিথ্যাকে গুঁড়িয়ে সত্য প্রতিষ্ঠাই এই শক্তির মূল লক্ষ্য। কিন্তু কখনো কখনো যৌবন অতান্ত কোমল। কোমলতা, দয়ার্দ্রতা যৌবনের আরেক রূপ। যৌবন ক্ষুধার্তকে অন্নদানে সহায়তা করে, বন্যার্তের পাশে দাঁড়ায় সর্বাত্মক সাহায্য নিয়ে। আর্তের পাশে রাত জেগে সেবা করে। গব বহন করে শ্মশানে নিয়ে যায়। এটিই যৌবনের মাতৃরূপ। সারকথা: যৌবনের মাতৃরূপ বলতে যৌবনের কোমল রূপকে বোঝানো হয়েছে।

উত্তর

➤ উদ্দীপকের লিয়াকত সাহেব 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের ধারক। ➤ সাধারণত বয়সে বৃদ্ধ হলেও যে যৌবনের চেতনায় উদ্দীপ্ত হয়ে কল্যাণের জন্য নির্ভয়ে সামনে এগিয়ে চলে সে যুবক। কারণ বয়সকে অগ্রাহ্য করে সে যৌবনশক্তিতে বলীয়ান হয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ➤ উদ্দীপকের একজন বয়স্ক মানুষের তারুণ্যদীপ্ত চেতনা তুলে ধরা হয়েছে। এখানে পঁয়ষটি বছর বয়স্ক লিয়াকত সাহেব পৈতৃক জমি ও গ্রামের মানুষদের দেওয়া সামান্য চাঁদা নিয়ে স্কুলের কাজ শুরু করেন। রাতদিন পরিশ্রম করে তিনি স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এই মহৎ কাজে তাঁর যৌবনশক্তির যে পরিচয় পাওয়া যায় তা 'যৌবনের গান' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এই প্রবন্ধে লেখক যৌবনকে বয়সের ফ্রেমে না বেঁধে কর্মতৎপরতা ও মানসিক মানদন্ডে মেপেছেন। কোনোকিছুকে ভয় না করে যে নিজ লক্ষ্যে এগিয়ে যায় সে-ই প্রকৃত যুবক। মানুষের কল্যাণই যুবকদের প্রধান চাওয়া, এই লক্ষ্যেই তারা আজীবন সংগ্রাম করে। এভাবে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের মানসিকতার এই স্বরূপ উদ্দীপকের লিয়াকত সাহেবের মধ্যেও দেখা যায়। সারকথা: উদ্দীপকে লিয়াকত সাহেবের মধ্যে তারুণ্যের যে চেতনা লক্ষ করা যায় ।তা প্রবন্ধের চেতনাকে ধারণ করেছে।

উত্তর

➤ 'যৌবনের গান' প্রবন্ধের বার্ধক্যের ধ্যানধারণা 'আদর্শ নিকেতন' গড়ে তোলার পথে অন্তরায়। মন্তব্যটি যথার্থ। ➤ যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। যৌবন উদ্দীপ্ত তাবুণ্য অপরিমেয় প্রাণশক্তি নিয়ে বিপন্ন মানবতার পাশে। এসে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক পুরাতনকে ধরে থাকা ভীতু মনমানসিকতাকে বার্ধক্য হিসেবে চিহ্নিত করেছেন। এ ধরনের মানসিকতার মানুষ দিয়ে কখনই নতুন ও কল্যাণময় কিছু করা সম্ভব নয়। কারণ এই মানসিকতা শুধু জীর্ণতাকে আঁকড়ে থাকতেই জানে, নতুন কিছুই গড়তে জানে না। উদ্দীপকে এটার প্রতিফলন লক্ষ করা যায়। বয়সে বৃদ্ধ হলেও লিয়াকত সাহেবকে বার্ধক্য স্পর্শ করতে পারেনি। ➤ উদ্দীপকের পঁয়ষটি বছরের লিয়াকত সাহেব দীর্ঘ আট বছর অক্লান্ত পরিশ্রম করে নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর এই কর্মের মধ্যে তারুণ্যদীপ্ত চেতনা প্রকাশ পেয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের রূপটি উদ্দীপকে লিয়াকত সাহেবের মধ্যে লক্ষ করা যায়। তাঁর মধ্যে তারুণ্যের চেতনা ছিল বলেই তাঁর পক্ষে 'আদর্শ নিকেতন' গড়ে তোলা সম্ভব হয়েছে। এই দিক থেকে মন্তব্যটি যথার্থ। সারকথা: জরাজীর্ণতাকে আঁকড়ে থাকার ধ্যানধারণা উদ্দীপকের 'আদর্শ নিকেতন' গড়ার অন্তরায়।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।