'যৌবনের গান' প্রবন্ধের বার্ধক্যের ধ্যানধারণা 'আদর্শ নিকেতন' গড়ে তোলার পথে অন্তরায়।" মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ 'যৌবনের গান' প্রবন্ধের বার্ধক্যের ধ্যানধারণা 'আদর্শ নিকেতন' গড়ে তোলার পথে অন্তরায়। মন্তব্যটি যথার্থ। ➤ যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। যৌবন উদ্দীপ্ত তাবুণ্য অপরিমেয় প্রাণশক্তি নিয়ে বিপন্ন মানবতার পাশে। এসে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক পুরাতনকে ধরে থাকা ভীতু মনমানসিকতাকে বার্ধক্য হিসেবে চিহ্নিত করেছেন। এ ধরনের মানসিকতার মানুষ দিয়ে কখনই নতুন ও কল্যাণময় কিছু করা সম্ভব নয়। কারণ এই মানসিকতা শুধু জীর্ণতাকে আঁকড়ে থাকতেই জানে, নতুন কিছুই গড়তে জানে না। উদ্দীপকে এটার প্রতিফলন লক্ষ করা যায়। বয়সে বৃদ্ধ হলেও লিয়াকত সাহেবকে বার্ধক্য স্পর্শ করতে পারেনি। ➤ উদ্দীপকের পঁয়ষটি বছরের লিয়াকত সাহেব দীর্ঘ আট বছর অক্লান্ত পরিশ্রম করে নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর এই কর্মের মধ্যে তারুণ্যদীপ্ত চেতনা প্রকাশ পেয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের রূপটি উদ্দীপকে লিয়াকত সাহেবের মধ্যে লক্ষ করা যায়। তাঁর মধ্যে তারুণ্যের চেতনা ছিল বলেই তাঁর পক্ষে 'আদর্শ নিকেতন' গড়ে তোলা সম্ভব হয়েছে। এই দিক থেকে মন্তব্যটি যথার্থ। সারকথা: জরাজীর্ণতাকে আঁকড়ে থাকার ধ্যানধারণা উদ্দীপকের 'আদর্শ নিকেতন' গড়ার অন্তরায়।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
'যৌবনের গান' প্রবন্ধের বার্ধক্যের ধ্যানধারণা 'আদর্শ নিকেতন' গড়ে তোল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর