উদ্দীপকের প্রথম দুই চরণে 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের প্রথম দুই চরণে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের নির্ভীক চেতনার দিকটির প্রতিফলন ঘটেছে। ➤ যৌবনের শক্তি অপরিসীম। কোনো বাধাবিঘ্নই যৌবনকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। দেশকে প্রগতির পথে, কুসংস্কার থেকে মূল্যবোধের পথে, উন্নতির পথে নিয়ে যেতে যৌবনের অপরিমেয় শক্তির কোনো বিকল্প নেই। ➤ উদ্দীপকের প্রথম দুটি চরণে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের প্রকৃত ধর্ম যে নির্ভীকতা সেই দিকটি প্রকাশিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে 'এ বয়স' অর্থাৎ যুবা বয়স বা যৌবন ভীরু বা কাপুরুষ নয়। গত দুর্গম পথই হোক না কেন, সেখানে চলতে গিয়ে যৌবন কখনো ভয়ে থেমে যায় না। 'যৌবনের গান' প্রবন্ধেও প্রাবন্ধিক তারুণ্যের প্রশস্তি প্রসঙ্গে তার স্বরূপ উপস্থাপন করেছেন। যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার, যা সাধারণ মানুষের জীবনকে করে তোলে গতিশীল। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে, সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ-প্রগতি ও স্বপ্নময় মুক্তজীবনের পথে। প্রবন্ধের এই দিককে উদ্দীপকের প্রথম চরণ দুটি সমর্থন করে। সারকথা: উদ্দীপকের প্রথম দুটি চরণে গতিময়তা প্রকাশ পেয়েছে যা যৌবনের নির্ভীক চেতনার দিককে সমর্থন করে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের প্রথম দুই চরণে 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর