উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে, পুরো বিষয় নয়- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ➤ উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিলিত হয়েছে, পুরো বিষয় নয়। মন্তব্যটি যথার্থ। ➤ তারুণ্যের দুর্বার গতিময়তা মূলত অফুরান প্রাণশক্তি, অজয়কে জয় করার দৃঢ়চেতনা, জীবনের ভালো অর্জনকে বরণ করার পথে সকল বাধা সহ্য করা। তারা জীবনে শুধু এগিয়ে চলতেই জানে। তাদের চলার পথে না থাকে পিছুটান, না থাকে ভয়। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে যে যুবকদের কথা বলা হয়েছে তারা চিন্তা-চেতনায় অগ্রসর। কোনো রকম বয়সের ফ্রেমে তাদেরকে বাঁধা হয়নি। বার্ধক্যের মোড়কের মধ্যেও সেখানে প্রাবন্ধিক লক্ষ করেছেন মেঘলুপ্ত সূর্যের প্রদীপ্ত তেজ। আবার যুবকের শরীর কাঠামোর আড়ালে বার্ধক্যের কঙ্কালসার ভাবনাও তিনি প্রত্যক্ষ করেছেন। যৌবনের দুটি রূপ 'যৌবনের গান' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। এর একটি রূপ দুরন্ত এবং অপর রূপটি মাতৃস্নেহের মতোই কোমল এবং মমতাময়। দুরন্ত রূপ লেখক প্রত্যক্ষ করেছেন দুর্জয়কে জয় করার সংগ্রামী অভিপ্রায়ে আর মাতৃরূপকে প্রত্যক্ষ করেছেন নিঃস্বার্থ সেবার মধ্যে। ➤ উদ্দীপকের যুবকের বৈশিষ্ট্যের মধ্যে যৌবনের শক্তি লুকিয়ে আছে। তাদের কর্মময় জীবনে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা আছে। কিন্তু তাদের জীবনে যৌবনের গতিময় জীবনের বাস্তবায়ন ঘটেনি। পাশাপাশি উদ্দীপকের যুবকের যৌবনের মাতৃরূপের কোনো নমুনা প্রদর্শন করতে পারেনি। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে শুধু যৌবনের গতিময়তা আছে, মাতৃরূপ অর্থাৎ কোমল রূপের প্রকাশ নেই। তাই আলোচ্য প্রবন্দের আংশিক প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে, পুরো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর