উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের চেতনার দিকটিকে নির্দেশ করেছে। ➤ যৌবন অফুরন্ত প্রাণশক্তির আধার বলে তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। তাই তরুণরা সকল বাধা পেরিয়ে সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যায়। ➤ যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের কর্তব্য সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি কুসংস্কার ও জীর্ণতাকে দূর করার জন্য ' তারুণ্যের অফুরন্ত প্রাণশক্তির জাগরণ প্রত্যাশা করেছেন। তরুণরা সমাজের সব অনিয়ম, অন্যায় ও অনাচারের অবসান করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবে- 'যৌবনের গান' প্রবন্ধের এই দিকটির সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। এখানে তরুণদের পুরানো-জরাজীর্ণ পৃথিবীকে ভেঙে নতুন-সুস্থ-সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান ধ্বনিত হয়েছে। কবি এখানে নবজীবনের জাগরণ প্রত্যাশা করেছেন। এভাবে 'যৌবনের গান' প্রবন্ধের এই দিকটিই উদ্দীপকটিকে নির্দেশ করেছে। সারকথা: পুরানোকে, মিথ্যেকে, জরাজীর্ণতাকে ভেঙে ফেলে নতুন পৃথিবী গড়ে তোলার দিক থেকে উদ্দীপকটি প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর