শেয়ারFacebookWhatsApp

'যৌবনের গান' প্রবন্দের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তু কতটা সামঞ্জস্যপূর্ণ?- আলোচনা কর।

উত্তর: ➤ 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তু অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ➤ তারুণ্যের বৈশিষ্ট্যই হচ্ছে পুরানোকে ভেঙে জরাজীর্ণতাকে ছুড়ে ফেলে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সকল বাধা পেরিয়ে মৃত্যুকে তুচ্ছ করে স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যাওয়া ও নতুন পৃথিবী গড়ে তোলা। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে তরুণদের শক্তি, গতিবেগ, তেজ, বিপুল আশা, ক্লান্তিহীন উৎসাহ, বিরাট ঔদার্য, অফুরন্ত প্রাণশক্তি, অটল সাধনা ইতাদি বৈশিষ্ট্য নির্দেশ করেছেন। আবার এই তরুণরাই শব বহন করে, অনাহারে থেকে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপাশে রাতের পর রাত জেগে পরিচর্যা করে, পথে পথে গান গেয়ে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, দুর্বলের পাশে দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়। উদ্দীপকেও এই বৈশিষ্ট্যগুলো অনেকটা প্রতিফলিত হয়েছে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধ ও উদ্দীপকে নতুন পৃথিবী ও মানবের কল্যাণ করার জন্য নবজীবন তথা তরুণদের আহ্বান করা হয়েছে। এদিক থেকে 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তু অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এখানে 'জাগো ফুলে ফলে, নব তপদলে তাপস লোচন মেলরে' বলে তরুণদের আহ্বান করা হয়েছে। কারণ তরুণরাই পুরানোকে ভেঙে ফেলে, কুসংস্কারকে ছুড়ে ফেলে, মিথ্যে আবর্জনাকে সরিয়ে সুন্দর ও মুক্তজীবন, ন্যায়ের সমাজ, দেশ, জাতি ও সুন্দর পৃথিবী গড়ে তোলে। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের । যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তার সঙ্গে উদ্দীপকের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

'যৌবনের গান' প্রবন্দের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস…

উদ্দীপক

জাগো ফুলে ফলে, নব তণ দলে তাপস লোচন মেলরে জাগো মানবের আশায়, ভাষায় নাচের চরণ ফেলরে। [গুলশান কমার্স কলেজ, ঢাকা]

উত্তর

'যৌবনের গান' প্রবন্ধ জাতীয় রচনা।

উত্তর

➤ আমরা মুরিদ যৌবনের'- উক্তিটির মাধ্যমে লেখক যৌবনের গুরুত্ব নির্দেশ করেছেন। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনকে অফুরন্ত প্রাণশক্তির আধার বলে আখ্যায়িত করেছেন। প্রকৃত অর্থেই যৌবন মানুষের জীবনকে গতিশীল ও প্রত্যাশাময় করে তোলে। তারা পব বহন করে নিয়ে যায় শশ্মশানঘাটে, গোরস্থানে; অনাহারে থেকে জন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ- বন্যা-পীড়িতদের মুখে, রোগীর শয্যাপাশে রাত জেগে সেবা করে, দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায়; কারণ এগুলো যৌবনের ধর্ম। এই তরুণদের কোনো দেশ নেই, জাতি নেই, অন্য ধর্ম নেই; তারা দেশ-কাল-জাতি-ধর্মের সীমার ঊর্ধ্বে। এসব কারণে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: আমাদের মুসলিম তরুণদের । ধর্ম ইসলাম হলেও প্রাণের ধর্ম হচ্ছে তারুণ্য ও যৌবন।

উত্তর

➤ উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের চেতনার দিকটিকে নির্দেশ করেছে। ➤ যৌবন অফুরন্ত প্রাণশক্তির আধার বলে তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। তাই তরুণরা সকল বাধা পেরিয়ে সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যায়। ➤ যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের কর্তব্য সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি কুসংস্কার ও জীর্ণতাকে দূর করার জন্য ' তারুণ্যের অফুরন্ত প্রাণশক্তির জাগরণ প্রত্যাশা করেছেন। তরুণরা সমাজের সব অনিয়ম, অন্যায় ও অনাচারের অবসান করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবে- 'যৌবনের গান' প্রবন্ধের এই দিকটির সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। এখানে তরুণদের পুরানো-জরাজীর্ণ পৃথিবীকে ভেঙে নতুন-সুস্থ-সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান ধ্বনিত হয়েছে। কবি এখানে নবজীবনের জাগরণ প্রত্যাশা করেছেন। এভাবে 'যৌবনের গান' প্রবন্ধের এই দিকটিই উদ্দীপকটিকে নির্দেশ করেছে। সারকথা: পুরানোকে, মিথ্যেকে, জরাজীর্ণতাকে ভেঙে ফেলে নতুন পৃথিবী গড়ে তোলার দিক থেকে উদ্দীপকটি প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তু অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ➤ তারুণ্যের বৈশিষ্ট্যই হচ্ছে পুরানোকে ভেঙে জরাজীর্ণতাকে ছুড়ে ফেলে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সকল বাধা পেরিয়ে মৃত্যুকে তুচ্ছ করে স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যাওয়া ও নতুন পৃথিবী গড়ে তোলা। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে তরুণদের শক্তি, গতিবেগ, তেজ, বিপুল আশা, ক্লান্তিহীন উৎসাহ, বিরাট ঔদার্য, অফুরন্ত প্রাণশক্তি, অটল সাধনা ইতাদি বৈশিষ্ট্য নির্দেশ করেছেন। আবার এই তরুণরাই শব বহন করে, অনাহারে থেকে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপাশে রাতের পর রাত জেগে পরিচর্যা করে, পথে পথে গান গেয়ে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, দুর্বলের পাশে দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়। উদ্দীপকেও এই বৈশিষ্ট্যগুলো অনেকটা প্রতিফলিত হয়েছে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধ ও উদ্দীপকে নতুন পৃথিবী ও মানবের কল্যাণ করার জন্য নবজীবন তথা তরুণদের আহ্বান করা হয়েছে। এদিক থেকে 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তু অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এখানে 'জাগো ফুলে ফলে, নব তপদলে তাপস লোচন মেলরে' বলে তরুণদের আহ্বান করা হয়েছে। কারণ তরুণরাই পুরানোকে ভেঙে ফেলে, কুসংস্কারকে ছুড়ে ফেলে, মিথ্যে আবর্জনাকে সরিয়ে সুন্দর ও মুক্তজীবন, ন্যায়ের সমাজ, দেশ, জাতি ও সুন্দর পৃথিবী গড়ে তোলে। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের । যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তার সঙ্গে উদ্দীপকের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।