"কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, ইতিহাসের ন্যাকড়ার পুতুল" কথাগুলো দিয়ে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, ইতিহাসের ন্যাকড়ার পুতুল" কথাগুলো দিয়ে প্রমথ চৌধুরী বোঝাতে চেয়েছেন- সাহিত্যের বাজার আজ এসব জিনিসে ছেয়ে গেছে। ➤ সাহিত্যের উদ্দেশ্য সবাইকে আনন্দদান করা, কারও মনোরঞ্জন করা নয়। তাই সাহিত্য যদি সমাজের মনোরঞ্জন করতে যায় তবে যে তা স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণও বাংলাদেশে আজ কম নয়। কারণ পাঠকসমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে। সেটা প্রাচাই হোক আর পাশ্চাত্যই হোক, কাশীরই হোক আর জার্মানিরই হোক- দুদিন ধরে তা কারও মনোরঞ্জন করতে পারে না। তারপরও ওইসব জিনিসে যে আজ সাহিত্যের বাজার ছেয়ে গেছে সেই কথা বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাগুলো বলেছেন। সারকথা: 'কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুম্বিকাঠি, দর্শনের বেলুন, ইতিহাসের ন্যাকড়ার পুতুল' এগুলোয় সাহিত্যের বাজার ছেয়ে গেছে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, ইতিহাসের ন্যাক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর