শেয়ারFacebookWhatsApp

এ পৃথিবীতে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই কোথায়?

উত্তর: এ পৃথিবীতে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই খেলার ময়দানে।

HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল

এ পৃথিবীতে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই কোথায়?

উদ্দীপক

স্কুল মাঠে একদল শিশু আপন মনে খেলায় ব্যস্ত। মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাড়ার সকলের বেলুমামা। তিনি শিশুদের ডেকে বললেন, "তোমরা এমন দৌড়-ঝাঁপ করতে গিয়ে হাত-পা ভাঙবে, ব্যথা পাবে। তার চেয়ে এসো সবাই বসে পড়ালেখা করি- আন বাড়বে, দিব্যাবুদ্ধি বাড়বে।" একটি শিশু বলল, "মজাটা কমবে।" সাথে সাথে সব শিশু হেসে উঠল। একে একে সবাই ছুটে পালাল খেলার মাঠে- মনের আনন্দে শুরু করল খেলা। [এইচএসসি পরীক্ষা '১২]

উত্তর

এ পৃথিবীতে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই খেলার ময়দানে।

উত্তর

➤ "যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।"- এ কথা বলতে বৈষয়িক উদ্দেশ্য সাধনে রচিত সাহিত্যকে বোঝানো হয়েছে। ➤ খেলাধুলা ও সাহিত্য দুটোরই আনন্দ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে খেলার মধ্যে অনেকের কাছে অর্থলাভের চিন্তা প্রধান হয়ে দাঁড়ায়। তখন সেটাকে আর খেলা বলা হয় না, বলা হয় জুয়াখেলা। সাহিত্যও তেমনই অর্থলাভ বা মনোরঞ্জনের বিষয় নয়। যদি সেখানে কোনো উদ্দেশ্য কাজ করে তাহলে সাহিত্য হয়ে যাবে জুয়াখেলার মতো। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিক এই কথাটিই জুয়াখেলার উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছেন। সারকথা: নিছক আনন্দলাভের জন্য যে খেলা করা হয় তা-ই। প্রকৃত খেলা। অর্থলাভের উদ্দেশ্য থাকলে তা খেলা না হয়ে জুয়াখেলা হয়।

উত্তর

➤ উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টার চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ সাহিত্য হলো আনন্দ উপভোগ করার একটি মাধ্যম। মানুষ সাহিত্যিকের কাছ থেকে আনন্দ ভিন্ন অন্য কিছু কামনা করবে না। মানুষ তাই সাহিত্য পাঠ করবে স্বেচ্ছায়। অন্যদিকে মানুষকে শিক্ষা দান করতে হয় জোর করে। স্বতঃস্ফূর্তভাবে কেউ শিক্ষা গ্রহণ করে না। ➤ স্কুলমাস্টাররা যেমন সব বিষয়ই শিক্ষার্থীদের জোর করে বোঝাতে চান, তেমনই উদ্দীপকেও বেলুমামা জোর করে শেখাতে চান। বেলুমামা শিশুদের খেলাধুলা বাদ দিয়ে পড়ালেখা করার কথা বলেন। শিশুরা তখন শিক্ষালাভের বিপরীতে মনের আনন্দে খেলা করার বিষয়টি গ্রহণ করে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক স্কুলমাস্টারদের সম্বন্দ্বে এই কথাগুলোই বলেছেন। তারাও শিক্ষার্থীদের মনের আনন্দকে প্রাধান্য না দিয়ে জোরপূর্বক পড়ালেখায় ব্যস্ত রাখতে চান। এ দিক থেকে উদ্দীপকের বেলুমামা ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টারদের একই কাতারে ফেলা যায়। সারকথা: আচরণ ও মনমানসিকতার দিক থেকে উদ্দীপকের বেলুমামা ও সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টার চরিত্র সমতুল্য। উভয়েই জোর করে শিক্ষাকে শিক্ষার্থীদের গলাধঃকরণ করাতে চান।

উত্তর

➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন। মন্তব্যটি যথার্থ। ➤ সাহিত্যের উদ্দেশ্য মানুষকে নির্মল আনন্দদান। এই পৃথিবীতে সাহিত্যের মতো শুধু আনন্দের উদ্দেশ্যে একটা কাজই করা হয়, তা হলো খেলা। খেলার মধ্যে শুধু আনন্দই আছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে মনের আনন্দের বিষয়টি উল্লেখ করেন। তার মতে আনন্দই সাহিত্যের একমাত্র উদ্দেশ্য। সাহিত্যিকরা মনের আনন্দে সাহিত্য রচনা করবেন এবং পাঠক তা পড়ে আনন্দলাভ করবে। উদ্দীপকের শিশুদের খেলায়ও একই উদ্দেশ্য দেখা যায়। শিশুরা মনের আনন্দে খেলা করছে। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে সাহিত্যের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে লেখক নিছক আনন্দলাভের কথা বলেছেন। উদ্দীপকে শিশুদের খেলায়ও একই উদ্দেশ্য লক্ষ করি। শুধু আনন্দলাভের উদ্দেশ্যেই তারা খেলাধুলায় মগ্ন হয়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধ ও উদ্দীপকের শিশুদের খেলা থেকে সাহিত্য ও খেলার একটাই উদ্দেশ্য পাই, তা হলো আনন্দলাভ করা। তাই বলা যায়, 'সাহিতো খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন। সুতরাং উক্তিটি যুক্তিসংগত ও সঠিক। সারকথা: সাহিতা ও খেলা উভয়ের উদ্দেশ্যই অভিন্ন, নিছক আনন্দলাভ করা- অন্য কোনো উদ্দেশ্য নেই। উর্বীপথের শিপুরাও যেখন শুধু আনন্দলাভের জন্য খেলেছে 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও তেমনই নিছক আনন্দলাভের জন্যই সাহিত্য রচনার কথা ব্যস্ত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : সাহিত্যে খেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.' পরার্থ' শব্দের অর্থ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাহিত্য 'স্বধর্মচ্যুত' হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়¾

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' সাহিত্যে খেলা' প্রবন্ধে অনুচ্ছেদটির 'জ্ঞানের কথা'র সমার্থক ভাব হলো— i. খবর প্রদান ii. পাঠকের মনতুষ্টি iii. মুখস্থবিদ্যা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক- [রাজশাহী সরকারি সিটি কলেজ]

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' সবুজপত্র' পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রমথ চৌধুরী কোথা থেকে বার-এট ল সম্পন্ন করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।