"যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ➤ "যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।"- এ কথা বলতে বৈষয়িক উদ্দেশ্য সাধনে রচিত সাহিত্যকে বোঝানো হয়েছে। ➤ খেলাধুলা ও সাহিত্য দুটোরই আনন্দ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে খেলার মধ্যে অনেকের কাছে অর্থলাভের চিন্তা প্রধান হয়ে দাঁড়ায়। তখন সেটাকে আর খেলা বলা হয় না, বলা হয় জুয়াখেলা। সাহিত্যও তেমনই অর্থলাভ বা মনোরঞ্জনের বিষয় নয়। যদি সেখানে কোনো উদ্দেশ্য কাজ করে তাহলে সাহিত্য হয়ে যাবে জুয়াখেলার মতো। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিক এই কথাটিই জুয়াখেলার উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছেন। সারকথা: নিছক আনন্দলাভের জন্য যে খেলা করা হয় তা-ই। প্রকৃত খেলা। অর্থলাভের উদ্দেশ্য থাকলে তা খেলা না হয়ে জুয়াখেলা হয়।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর