➤ "উদ্দীপকের বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের খন্ডাংশমাত্র" মন্তব্যটি যথার্থ।
➤ সাহিত্য হলো সাহিত্যিকের নির্মল মনের ভাবনার প্রকাশ। সেখানে কোনো উদ্দেশ্য থামে না। যদি কোনো সাহিত্যিক উদ্দেশ্যপ্রসূত সাহিত্য রচনা করতে বসেন তাহলে সেই সাহিত্য যথার্থ সাহিত্য হয় না।
➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যকে খেলার সঙ্গে তুলনা করেছেন। খেলাধুলায় যেমন নছক আনন্দই প্রধান, সাহিত্যেও তাই। খেলাধুলার প্রধান উদ্দেশ্য যেমন আনন্দ দান তেমনই সাহিত্যেরও প্রধান উদ্দেশ্য আনণ দান। লেখক সাহিত্যের এরকম উদ্দেশ্যের পাশাপাশি মানুষের স্বেচ্ছায় সাহিত্য পাঠ করা, সাহিত্যের রস আস্বাদন করা, পাঠনের মনের আনন্দানুভূতি এরূপ নানা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। পক্ষান্তরে উদ্দীপকে দেখা যায়, সাহিত্যের উদ্দেশ্য কী এং সাহিত্যের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সেই দিকটি ইঙ্গিত করা হয়েছে।
➤ উদ্দীপকে সাহিত্য কেমন হওয়া উচিত সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, যা আলোচ্য প্রবণের সঙ্গে মিলে যায়। কিন্তু 'সাহিত্যে খেলা' প্রবন্ধের শিক্ষা ও সাহিত্যের মধ্যে পার্থক্য, সাহিত্যকে খেলার সঙ্গে তুলনা কর ইত্যাদি বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের খন্ডাংশমাত্র।
সারকথা: আলোচ্য প্রবন্ধে সাহিত্যের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যের পাশাপাশি সাহিত্যের রস আাদন, ব্যক্তি হৃদয়ের আনন্দানুকৃতি, সাহিত্য ও শিক্ষার পার্থক্য- এরূপ নানা বিষয় আছে। কিন্তু উদ্দীপকে এসব বিষয় নেই। তাই প্রশ্নোক্ত মর্যটি যথার্থ।