উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়। 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে প্রাণধর্ম তথা স্বপ্ন ও সাধনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ➤ তরুণরা অফুরন্ত প্রাণচাঞ্চল্য যৌবনের প্রতীক। তারা মৃত্যুকে তুচ্ছ করে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম দুরন্ত-দুর্বার যৌবনের বন্দনা করেছেন। তিনি তারুণ্যকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, তারুণ্য হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। যৌবন বা তারুণ্যই হচ্ছে জীবনের প্রধান প্রাণধর্ম। তার মতে, সেই যথার্থ তরুণ যার প্রাণশক্তি অপরিমেয়। অফুরন্ত প্রাণশক্তির পথ ধরেই মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের সাফল্য এসেছে। উদ্দীপকের মুসা ইব্রাহিম সেই জীবনই ছিনিয়ে এনেছেন। স্বপ্ন বিভোরতা ও সাধনা থেকেই তিনি এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছেন। এভাবে 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের প্রাণধর্মের সঙ্গে তার এভারেস্ট জয়ের ঘটনা সংগতিপূর্ণ। সারকথা: কাজী নজরুল ইসলাম তার 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যকে অফুরন্ত প্রাণশক্তির আধার হিসেবে বিবেচনা করেছেন। এই দিকটির সঙ্গে অভিযাত্রী মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের ঘটনা সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর