শেয়ারFacebookWhatsApp

"মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন"- 'যৌবনের গান' প্রবন্ধেও তরুণদের এমন প্রশংসা কীর্তিত হয়েছে।"- যথার্থতা নিরূপণ কর।

উত্তর: ➤ মুসা ইব্রাহিম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি তরুণ। তরুণদের জন্য তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। এমন তরুণদের প্রশংসাই কীর্তিত হয়েছে 'যৌবনের গান' প্রবন্ধে। ➤ যারা মানুষকে স্বপ্ন দেখায়, নতুন কিছু ভাবতে শেখায় তারাই তারুণ্যের অধিকারী। তরুণরা যেকোনো অভিযানে তারুণ্যের স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যায়। তারুণ্য বা যৌবনের স্থানগত ও কালগত কোনো সীমারেখা নেই। ➤ উদ্দীপকের মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও গৌরবের বিষয়। তিনি পর্বতের অসীম উচ্চতা, পদে পদে মৃত্যুর হাতছানিকে তুচ্ছ করে জয়ের নেশায় এগিয়ে গেছেন। লাশের সারি দেখে তিনি পিছপা হননি, বরং দৃঢ় মনোবল নিয়ে লক্ষ্যে পৌঁছেছেন। তাঁর এ এভারেস্ট জয় তারুণ্যের বৈশিষ্ট্যের পরিচায়ক। 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। লেখক এখানে তারুণ্যের সাহসী চেতনা ও মাতৃরূপ তুলে ধরেছেন। তরুণরা যেমন নির্মাণের জন্য তৎপর তেমনই অন্যায়ের প্রতিকারে সংগ্রামী। ➤ 'যৌবনের গান' প্রবন্ধানুসারে তারুণ্যের ধর্ম হলো কোনো বাধা না মানা এবং অদম্য মনোবল ও সাহস পুঁজি করে সামনের পানে এগিয়ে যাওয়া, যা মুসা ইব্রাহিমের চেষ্টায় প্রতিফলিত হয়েছে। মৃত্যুভয়কে তুচ্ছ করে তিনি এভারেস্ট জয়ের মতো ঘটনা ঘটিয়েছেন। এই দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: তারুণ্যের অফুরন্ত শক্তি ও সম্ভাবনা নিয়ে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেধে এভারেস্টের চূড়া জয় করেন। অরুণদের দৃঢ় মনোবল ও অদম্য চেষ্টার দিক থেকে তিনি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের প্রতীক।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

"মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন"- 'যৌবনের গান' প্রবন্ধেও…

উদ্দীপক

তুষারশুভ্র পর্বতমালার দুর্নিবার আকর্ষণে মৃত্যুভয়কে উপেক্ষা করে পর্বতারোহীরা এগিয়ে চলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন থাকে তাবৎ বিশ্বের সকল পর্বতারোহীর। বাংলাদেশের এমনই এক তরুণ অভিযাত্রী যিনি তারুণ্য দিয়ে, উৎসাহ ও উদ্দীপনা দিয়ে জয় করেছেন মাউন্ট এভারেস্ট। সেই চিরতরুণ, দুঃসাহসী অভিযাত্রীর নাম মুসা ইব্রাহিম। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তার পর্বতারোহণের নেশা ধরে যায়। দু'তিনদিন কি এক সপ্তাহ ছুটি পেলেই তিনি চলে যেতেন কেওক্রাডং কিংবা তাজিং ডং-এ। তার অদম্য মনোবল ও স্পৃহাই তাকে পৌঁছে দিয়েছে এভারেস্ট চূড়ায়। মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন।

উত্তর

মৃত্যুকালীন শ্বাসকষ্টকে বলে নাভিশ্বাস।

উত্তর

➤ "যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমিরকুন্দ্রলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।"- যৌবনের প্রশস্তি গাইতে গিয়ে লেখক একথা বলেছেন। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যশক্তির জয়গান করেছেন। কারণ তরুণরা দেশ ও জাতির গৌরব, আশা-আকাঙ্ক্ষার প্রতীক। যুগে যুগে দেশ ও জাতির উন্নতির মূলে এই শক্তি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যৌবনশক্তিই দেশ ও জাতিকে কুসংস্কার দূরীকরণ এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে। সূর্য যেমন অন্ধকার দূর করে তারুণ্যও তেমনই সমাজ ও জাতীয় জীবন থেকে অন্ধকার ও কুসংস্কার নির্মূল করে। এদিক বিবেচনায় লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সায়কথা: তারুণ্য সূর্যের মতোই তিমির হননকারী। লেখক তাই তাবুগাশক্তির প্রশংসা করেছেন।

উত্তর

➤ উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়। 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে প্রাণধর্ম তথা স্বপ্ন ও সাধনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ➤ তরুণরা অফুরন্ত প্রাণচাঞ্চল্য যৌবনের প্রতীক। তারা মৃত্যুকে তুচ্ছ করে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম দুরন্ত-দুর্বার যৌবনের বন্দনা করেছেন। তিনি তারুণ্যকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, তারুণ্য হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। যৌবন বা তারুণ্যই হচ্ছে জীবনের প্রধান প্রাণধর্ম। তার মতে, সেই যথার্থ তরুণ যার প্রাণশক্তি অপরিমেয়। অফুরন্ত প্রাণশক্তির পথ ধরেই মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের সাফল্য এসেছে। উদ্দীপকের মুসা ইব্রাহিম সেই জীবনই ছিনিয়ে এনেছেন। স্বপ্ন বিভোরতা ও সাধনা থেকেই তিনি এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছেন। এভাবে 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের প্রাণধর্মের সঙ্গে তার এভারেস্ট জয়ের ঘটনা সংগতিপূর্ণ। সারকথা: কাজী নজরুল ইসলাম তার 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যকে অফুরন্ত প্রাণশক্তির আধার হিসেবে বিবেচনা করেছেন। এই দিকটির সঙ্গে অভিযাত্রী মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের ঘটনা সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ মুসা ইব্রাহিম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি তরুণ। তরুণদের জন্য তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। এমন তরুণদের প্রশংসাই কীর্তিত হয়েছে 'যৌবনের গান' প্রবন্ধে। ➤ যারা মানুষকে স্বপ্ন দেখায়, নতুন কিছু ভাবতে শেখায় তারাই তারুণ্যের অধিকারী। তরুণরা যেকোনো অভিযানে তারুণ্যের স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যায়। তারুণ্য বা যৌবনের স্থানগত ও কালগত কোনো সীমারেখা নেই। ➤ উদ্দীপকের মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও গৌরবের বিষয়। তিনি পর্বতের অসীম উচ্চতা, পদে পদে মৃত্যুর হাতছানিকে তুচ্ছ করে জয়ের নেশায় এগিয়ে গেছেন। লাশের সারি দেখে তিনি পিছপা হননি, বরং দৃঢ় মনোবল নিয়ে লক্ষ্যে পৌঁছেছেন। তাঁর এ এভারেস্ট জয় তারুণ্যের বৈশিষ্ট্যের পরিচায়ক। 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। লেখক এখানে তারুণ্যের সাহসী চেতনা ও মাতৃরূপ তুলে ধরেছেন। তরুণরা যেমন নির্মাণের জন্য তৎপর তেমনই অন্যায়ের প্রতিকারে সংগ্রামী। ➤ 'যৌবনের গান' প্রবন্ধানুসারে তারুণ্যের ধর্ম হলো কোনো বাধা না মানা এবং অদম্য মনোবল ও সাহস পুঁজি করে সামনের পানে এগিয়ে যাওয়া, যা মুসা ইব্রাহিমের চেষ্টায় প্রতিফলিত হয়েছে। মৃত্যুভয়কে তুচ্ছ করে তিনি এভারেস্ট জয়ের মতো ঘটনা ঘটিয়েছেন। এই দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: তারুণ্যের অফুরন্ত শক্তি ও সম্ভাবনা নিয়ে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেধে এভারেস্টের চূড়া জয় করেন। অরুণদের দৃঢ় মনোবল ও অদম্য চেষ্টার দিক থেকে তিনি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের প্রতীক।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।