উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চরিত্র 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্যরূপে প্রতিফলিত হয়েছে। লেখক বার্ধক্যকে যে রূপে চিত্রায়িত করেছেন, উদ্দীপকের বৃদ্ধ ঠিক সেই চরিত্রেরই অধিকারী। ➤ যৌবনের চেতনা থেকে দূরে গেলে জীবনের সমস্ত মানুষ সকল সাহস ও উদাম হারিয়ে ফেলে। তখন বার্ধক্য বা জড়তা তাকে জড়িয়ে ধরে। মূলত মানব চরিত্রের মানসিক দৈনাই এর জন্য প্রধানত দায়ী। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রসঙ্গক্রমে বার্ধক্যের স্বরূপ উন্মোচন করেছেন। তাঁর মতে, যারা মিথ্যা আর পুরাতনকে আঁকড়ে ধরে, নতুনত্বকে অস্বীকার করে তারাই মূলত বার্ধক্যের কাতারে। ভয় আর লোভকে পুঁজি করে যারা নতুনদের নব উদ্দীপনাকে স্বাগত জানায় না; বরং নিন্দা করে তারাই বার্ধক্যের কবলে জর্জরিত। শুধু বৃদ্ধ হলেই মানুষ বার্ধক্যে উপনীত হয় না। মূলত সংস্কারবিরোধী ভীতুজনেরাই বার্ধক্যের প্রতিমূর্তি। জীবন থাকতেও তারা জড়বস্তুর মতো উদ্দীপনাহীন আচরণ করে। লেখকের মতানুসারে যারা বার্ধক্যের প্রতিমূর্তি, উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিক তাদের অনুরূপ। সারকথা: উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্য নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে কীভা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর