'মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ।'- কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ ক্রীড়া উদ্দেশ্যহীন বলে মানুষের দেহ-মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ। ➤ ক্রীড়া হচ্ছে সম্পূর্ণ আনন্দের ব্যাপার। মানুষ যখন খেলা করে, তখন সে একমাত্র আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বা ফলের আকাঙ্ক্ষা রাখে না। যে খেলার মধ্যে আনন্দ নেই কিন্তু উপরি কোনো আশা আছে, সেটাকে লেখক খেলা নয়, জুয়াখেলা বলেছেন। যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থগত নয়, সেই কারণে সেটা কারও নিজস্ব হতে পারে না। এই আনন্দে সবার সমান অধিকার। সারকথা: খেলা উদ্দেশ্যহীন বলে মানুষের দেহ-মনের সকল ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ। মানুষ যখন। খেলা করে, তখন সে একমাত্র আনন্দ ছাড়া অন্য কোনো ফলের আশা রাখে না।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
'মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ।'- কেন? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর