"পাঠকসমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে" ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "পাঠকসমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙ্গে ফেলে"- লেখক এখানে পাঠকের মনোরঞ্জনের জন্য সৃষ্ট সাহিত্যকে বুঝিয়েছেন। ➤ খেলনা মানুষের মনোরঞ্জনের বস্তু। সুন্দর লাগলে মানুষ খেলনা কেনে, আবার সেটির কার্যকারিতা ফুরিয়ে গেলে ভেঙে ফেলে। ঠিক একইভাবে পাঠকের মনোরঞ্জনের জন্য সৃষ্ট সাহিত্য খেলনার মতোই। পাঠক এতে সাময়িক আনন্দ পেলেও কিছুদিন পর তা ভুলে যায়। ওই সাহিত্যের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না। খেলনা যেমন ভেঙে ফেলে তেমনই ওই ধরনের মনোরঞ্জনমূলক সাহিত্যকে পাঠক আঁস্তাকুড়ে নিক্ষেপ করে। এই চরম সত্যটিই লেখক এ উক্তিটির মাধ্যমে বুঝিয়েছেন। সারকথা: খেলনার প্রতি মানুষের আকর্ষণ যেমন সাময়িক, মনোরঞ্জনমূলক সাহিত্যের প্রতিও তেমনই।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"পাঠকসমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে" ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর