শেয়ারFacebookWhatsApp

'সাহিতো খেলা' প্রবন্ধে 'ইতর' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: 'সাহিত্যে খেলা' প্রবন্ধে 'ইতর' শব্দটি নগণ্য অর্থে ব্যবহৃত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল

'সাহিতো খেলা' প্রবন্ধে 'ইতর' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উদ্দীপক

কাজী মোতাহের হোসেনের মতে, "মানুষের প্রচেষ্টায় মানুষের জন্যই যে সাহিত্য রচিত হয় তাহা যদি মানবহিত এবং মানবসভাতার ক্রমোন্নতির দিকনির্দেশ না করে তবে বড়ই আক্ষেপের কথা।" সুতরাং বিষয়টি পরিষ্কার যে, মানুষ ভালো হবে, মানুষ ভালো করবে এটাই স্বাভাবিক দাবি। সুতরাং মানুষের সাহিত্য মানুষের কল্যাণ নিশ্চিত করবে এটাও স্বাভাবিক।

উত্তর

'সাহিত্যে খেলা' প্রবন্ধে 'ইতর' শব্দটি নগণ্য অর্থে ব্যবহৃত হয়েছে।

উত্তর

➤ "শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন"- কথাটি দ্বারা শিল্পীদের শৈল্পিক সাবলীলতা প্রকাশ পায়। ➤ যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, তিনিই শিল্পী। আর শিল্পীর চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান দিক হচ্ছে শিল্প সৃষ্টি করা। সৃজনশীলতার ক্ষমতাপ্রাপ্ত বলে শিল্পীরা যা-ই করেন, তা-ই প্রকাশ পায় শিল্প হিসেবে। কিন্তু যারা শিল্পী নন, তাদের হাতে ওই কাজ আনাড়ি হাতের শিল্প হয়ে ওঠে। এটাই শিল্পীর সঙ্গে সাধারণ মানুষের তফাত। সারকথা: সৃজনশীল ক্ষমতা। যার আছে, তিনিই শিল্পী। আর শিল্পীদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান দিক হচ্ছে শিল্প এ সৃষ্টি করা। এটা একধরনের শৈল্পিক খেলা।

উত্তর

➤ উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো- সাহিত্যের উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরা। ➤ সাহিত্য হলো লেখকের নির্মল মনের ভাবনার প্রকাশ। সাহিত্য পাঠ করে পাঠক নির্মল আনন্দই লাভ করে। সাহিত্যিক যদি কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করেন তাহলে সেখানে আনন্দ থাকে না। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের উদ্দেশ্যের দিকটি আলোকপাত করেছেন। লেখকের মতে, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সবাইকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়ে স্বধর্মচ্যুত। লেখক মূলত সাহিত্যের উদ্দেশ্য হিসেবে বলেছেন নিছক আনন্দ দানের কথা। উদ্দীপকেও দেখা যায়, কাজী মোতাহের হোসেন সাহিত্যের উদ্দেশ্যের কথাই বলেছেন। তিনি সাহিত্যের উদ্দেশ্যের স্বরূপ বলেছেন মানবকল্যাণ। প্রাবন্ধিক ও উদ্দীপকের লেখক দুজনের বর্ণনায়ই সাহিত্যের উদ্দেশ্যের দিকটিই প্রধান হয়ে উঠেছে। এভাবেই স্যাহিত্যের উদ্দেশ্যের বর্ণনার দিক থেকে উদ্দীপকটি প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: প্রবন্ধে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে আনন্দ দান। আর উদ্দীপকে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে মানবকল্যাণ। উভয় স্থানেই সাহিত্যের উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। মূলত এই দিকটিই সাদৃশ্যপূর্ণ।।

উত্তর

➤ "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের পুরো বিষয়কে নির্দেশ করে না।" মন্তব্যটি যথার্থ। ➤ সাহিত্য ও শিক্ষার মধ্যে একটা পার্থক্য রয়েছে। শিক্ষা মানুষ জোর করে গ্রহণ করে, অন্যদিকে সাহিত্য মানুষ পাঠ করে মনের আনন্দে। সাহিত্য পাঠে ব্যক্তির চিন্তার ক্ষেত্র তৈরি হয়। পাঠক নির্মল আনন্দ লাভ করে। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যকে খেলার সঙ্গে তুলনা করেছেন। খেলার উদ্দেশ্য যেমন নিছক আনন্দ লাভ তেমনই সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত আনন্দ লাভ করা। যদি কারও মনোরঞ্জনের জন্য সাহিত্য রচিত হয় তাহলে সেই সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে। প্রাবন্ধিক এরূপ সাহিত্যের উদ্দেশ্য বর্ণনার পাশাপাশি প্রবন্ধে পাঠকের সাহিত্য পাঠে রস আস্বাদনের বিষয়টি তুলে ধরেছেন। এছাড়াও সাহিত্য পাঠ কীভাবে মানবমনে সাড়া জাগায় সে সম্পর্কেও আলোচনা রয়েছে। এদিকে উদ্দীপকে সাহিত্যের উদ্দেশ্য মানবকল্যাণ এরূপ বলা হয়েছে, যা প্রবন্ধের সাহিত্যের উদ্দেশ্যের দিকটি ইঙ্গিত করে মাত্র। ➤ উদ্দীপকে সাহিত্য মানবকল্যাণ নিশ্চিত করবে এরূপ বর্ণনায় কেবল আলোচ্য প্রবন্ধের সাহিত্যের উদ্দেশ্যের দিকটি ফুটে উঠেছে। এছাড়া প্রবন্ধে আলোচিত সাহিত্যের সঙ্গে পাঠকের কীরূপ সম্পর্ক, আনন্দ লাভ এসব বিষয় উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে কেবল সাহিত্যে খেলা' প্রবন্ধের সাহিত্যের উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে, অন্যান্য বিষয় নেই। তাই বলা যায়, প্রশ্নোত্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : সাহিত্যে খেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' পরার্থ' শব্দের অর্থ কোনটি?

  • পারিতোষিক
  • মনোজগৎ
  • পরোপকার
  • মনোরঞ্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাহিত্য 'স্বধর্মচ্যুত' হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়¾

  • ফললাভের আকাঙ্ক্ষাশূন্য
  • জনসাধারণের মনোরঞ্জনের জন্য
  • জনসাধারণের মঙ্গলের জন্য
  • শিল্পীচিত্তের সম্পূর্ণতার লক্ষ্যে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' সাহিত্যে খেলা' প্রবন্ধে অনুচ্ছেদটির 'জ্ঞানের কথা'র সমার্থক ভাব হলো— i. খবর প্রদান ii. পাঠকের মনতুষ্টি iii. মুখস্থবিদ্যা নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

  • ঢাকা জেলায়
  • পাবনা জেলায়
  • যশোর জেলায়
  • কুমিল্লা জেলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে?

  • হরিপুর
  • মণিপুর
  • গোবিন্দপুর
  • রসুলপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ১৮৬৮ খ্রিষ্টাব্দে
  • ১৮৭০ খ্রিষ্টাব্দে
  • ১৮৭১ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • যশোর
  • পাবনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক- [রাজশাহী সরকারি সিটি কলেজ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
  • কাজী নজরুল ইসলাম
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

  • নীললোহিত
  • ভানুসিংহ
  • বীরবল
  • কালকুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কী?

  • ভারতী
  • মিহির
  • দিগদর্শন
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' সবুজপত্র' পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হয়?

  • ১৯১২ সাল থেকে
  • ১৯১৩ সাল থেকে
  • ১৯১৪ সাল থেকে
  • ১৯১৬ সাল থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রমথ চৌধুরী কোথা থেকে বার-এট ল সম্পন্ন করেন?

  • ইংল্যান্ড
  • ফ্রান্স
  • আমেরিকা
  • কানাডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।