শেয়ারFacebookWhatsApp

প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

উত্তর: প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে।

HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল

প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

উদ্দীপক

আকবর হাসান একজন সরকারি চাকরিজীবী। অফিসের কাজের পাশাপাশি বাড়িতে তিনি আরেকটা কাজ নিয়মিত করেন, তা হলো লেখালেখি। সাহিত্যপাগল আকবর হাসান কবিতা ও ছোটগল্প লেখেন। তার লেখা কোনো কবিতা বা ছোটগল্প এখন পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। তার পরিবার, অফিস, বন্ধুবান্ধব কারও কাছ থেকে তিনি প্রশংসা পাননি। সবাই তার লেখাকে অত্যন্ত সাধারণ মানের উল্লেখ করে লেখালেখি করতে নিষেধ করেন। কিন্তু আকবর হাসান এতে বিন্দুমাত্র কর্ণপাত না করে নিজ আনন্দে লিখে চলেছেন।

উত্তর

প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে।

উত্তর

➤ স্কুলমাস্টারদের কবিতা পড়ানোর রীতিকে ভুল হিসেবে উল্লেখ করে প্রাবন্ধিক এ মন্তব্যটি করেছেন। ➤ কবিতার রসাস্বাদনের উপায় হলো তা পড়া ও বোঝা। কিন্তু কবিতাকে যদি তত্ত্ব, টীকা-ভাষ্যের আড়ালে ঢেকে দেওয়া হয় তাহলে রসাস্বাদন তো দূরের কথা, তা থেকে পালিয়ে বাঁচতে চাইবে সাধারণ পাঠক। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান স্কুলমাস্টাররা এ কাজটাই করছেন। কবিতা পড়াতে ও বোঝাতে গিয়ে তারা কবিতার তত্ত্ব, শব্দ, ছন্দ, টীকা ইত্যাদি নিয়ে এতই বিস্তৃত আলোচনা করছেন যে, মূল কবিতার স্বাদই শিক্ষার্থীরা নিতে পারছে না। প্রাবন্ধিক তাই স্কুলমাস্টারদের বিরুদ্ধে অভিযোগ করে কথাটি বলেছেন। সারকথা: কাব্য পড়ার ও বোঝার বিষয়। কিন্তু তা না করে এটাকে ব্যবচ্ছেদ করলে শুধু অরুচিই বাড়বে। বর্তমান স্কুলমাস্টাররা এ কাজই করছেন।

উত্তর

➤ উদ্দীপকে উল্লিখিত আকবর হাসানের মধ্যে 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহস ও মনের আনন্দে সাহিত্য সৃষ্টি করার গুণাবলি বিদ্যমান। ➤ সাহিত্য সৃষ্টি করার জন্য সাহিত্যিকের কিছু গুণ থাকতে হয়। সাহিত্যিক যা রচনা করবেন তা হবে মনের আনন্দে এবং আনন্দদানের জন্য। কারও মনোরঞ্জনের জন্য সাহিত্য সৃষ্টি করলে তা হবে সাহিত্যের ধর্মচ্যুত। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য, কারণ ইত্যাদি উল্লেখ করতে গিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহিত্যিকের নানা গুণ ব্যস্ত করেছেন। প্রথমতই সাহিত্যিককে সাহিত্য রচনার উদ্দেশ্য সম্বন্দ্বে অবহিত থাকতে হবে। আনন্দই সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণ করার জন্য সাহিত্যিকের নিজের মনে আনন্দ থাকতে হবে; সাহিত্য রচনার সাহস ও ক্ষমতা থাকতে হবে। উদ্দীপকের আকবর হাসান সাহিত্য রচনা করছেন মনের আনন্দে। সাহিত্য সৃষ্টির জন্য মূল যে গুণাবলি প্রয়োজন আকবর হাসানের মধ্যে তা বিদ্যমান। সারকথা: সাহিত্যিক সাহিত্য রচনা করবেন। নিজ আনন্দে। কেউ প্রশংসা করুক বা না করুক, তিনি এই কাজ থেকে কখনো পিছপা হবেন না।

উত্তর

➤ "সাহিত্যিকের মনের আনন্দই সাহিত্য রচনার প্রধান উপাদান- উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এটিই মূল সুর।"- মন্তব্যটি যথার্থ। ➤ সাহিত্যের উদ্দেশ্য কারও মনোরঞ্জন নয়, আনন্দদান। আনন্দকে বাদ দিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে সাহিত্য রচিত হলে তা প্রকৃত সাহিত্য হবে না। সাহিত্যের অবশ্যই প্রধান উদ্দেশ্য হবে আনন্দ। প্রধানত সাহিত্যিকের নিজের আনন্দ। ➤ উদ্দীপকের আকবর হাসানের ক্ষেত্রে আমরা দেখি, তিনি একজন সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও সাহিত্য রচনায় ব্রতী হয়েছেন। তিনি কোনোরূপ অর্থ উপার্জনের বা কারও মনোরঞ্জনের ইচ্ছা ছাড়াই শুধু মনের আনন্দে সাহিত্য রচনা করে যাচ্ছেন। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিকও একই বিষয় তুলে ধরেছেন। তাঁর মতে, সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্যই হলো আনন্দদান। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধ ও উদ্দীপকের ঘটনা উভয় ক্ষেত্রেই আমরা যে বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাই তা হলো সাহিত্যিকের নিজের আনন্দ। সাহিত্যিক পাঠককে আনন্দদানের জন্য লিখবেন। তবে তার আগে ওই সাহিত্য সৃষ্টির ব্যাপারে সাহিত্যিকের নিজের মনে আনন্দ থাকতে হবে। নিজে যদি সাহিত্য রচনা করে আনন্দ না পান তাহলে তিনি যা লিখবেন তা হবে অর্থোপার্জনের উদ্দেশ্যে। এই লেখা আর যাই হোক, সাহিত্য নয়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও উদ্দীপকের ঘটনা আমাদের সামনে এই সত্যটিকেই মূর্ত করে তোলে। তাই বলা যায়, "সাহিত্যিকের মনের আনন্দই সাহিত্য রচনার প্রধান উপাদান- উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এটিই মূল সুর" উক্তিটি যথার্থ। সারকথা: যেখানে স্রষ্টার আনন্দ নেই সেখানে মহৎ সৃষ্টি নেই। সাহিত্যসৃষ্টির ক্ষেত্রেও তাই সাহিত্যস্রষ্টার মনের আনন্দই রচনার প্রধান উপাদান হিসেবে কাজ করে।
HSCBangla 1st Paperগদ্য : সাহিত্যে খেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' পরার্থ' শব্দের অর্থ কোনটি?

  • পারিতোষিক
  • মনোজগৎ
  • পরোপকার
  • মনোরঞ্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাহিত্য 'স্বধর্মচ্যুত' হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়¾

  • ফললাভের আকাঙ্ক্ষাশূন্য
  • জনসাধারণের মনোরঞ্জনের জন্য
  • জনসাধারণের মঙ্গলের জন্য
  • শিল্পীচিত্তের সম্পূর্ণতার লক্ষ্যে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' সাহিত্যে খেলা' প্রবন্ধে অনুচ্ছেদটির 'জ্ঞানের কথা'র সমার্থক ভাব হলো— i. খবর প্রদান ii. পাঠকের মনতুষ্টি iii. মুখস্থবিদ্যা নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

  • ঢাকা জেলায়
  • পাবনা জেলায়
  • যশোর জেলায়
  • কুমিল্লা জেলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে?

  • হরিপুর
  • মণিপুর
  • গোবিন্দপুর
  • রসুলপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ১৮৬৮ খ্রিষ্টাব্দে
  • ১৮৭০ খ্রিষ্টাব্দে
  • ১৮৭১ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • যশোর
  • পাবনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক- [রাজশাহী সরকারি সিটি কলেজ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
  • কাজী নজরুল ইসলাম
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

  • নীললোহিত
  • ভানুসিংহ
  • বীরবল
  • কালকুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কী?

  • ভারতী
  • মিহির
  • দিগদর্শন
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' সবুজপত্র' পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হয়?

  • ১৯১২ সাল থেকে
  • ১৯১৩ সাল থেকে
  • ১৯১৪ সাল থেকে
  • ১৯১৬ সাল থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রমথ চৌধুরী কোথা থেকে বার-এট ল সম্পন্ন করেন?

  • ইংল্যান্ড
  • ফ্রান্স
  • আমেরিকা
  • কানাডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।