'সাহিত্যে খেলা' প্রবন্ধের আলোকে জীবাত্মা ও পরমাত্মার মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাণীর দেহে অবস্থানকারী আত্মাকে জীবাত্মা এবং পরম ব্রহ্মা, ঈশ্বর বা সৃষ্টিকর্তার আত্মাকে পরমাত্মা বলা হয়। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে জীবাত্মা ও পরমাত্মার মধ্যকার সম্পর্ক অকাট্য। মূলত সাহিত্যলীলার বিষয়টি বোঝানোর লক্ষ্যেই লেখক তাঁর 'সাহিত্যে খেলা' প্রবন্ধে জীবাত্মা ও পরমাত্মার প্রসঙ্গ টেনেছেন। ঈশ্বর যেমন লীলার জন্য এই জগৎ সৃষ্টি করেছেন, তেমনই কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সেই সৃষ্টির মূল হচ্ছে অন্তরাত্মার স্ফূর্তি এবং আনন্দ হলো তার ফল। অর্থাৎ সাহিত্য সৃষ্টি জীবায়ার লীলামাত্র এবং সেই লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। এটা থেকেও সুস্পষ্ট যে, জীবাত্মা ও পরমাত্মার মধ্যকার সম্পর্ক অকাট্য, অবিচ্ছেদ্য। সারকথা: প্রাণীর দেহে অবস্থানকারী আত্মাকে জীবাত্মা এবং পরম ব্রহ্মা, ঈশ্বর বা সৃষ্টিকর্তার আত্মাকে পরমাত্মা বলা হয়। জীবাত্মা ও পরমাত্মার মধ্যকার সম্পর্ক অকাটা, অবিচ্ছেদ্য।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
'সাহিত্যে খেলা' প্রবন্ধের আলোকে জীবাত্মা ও পরমাত্মার মধ্যকার সম্পর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর