শেয়ারFacebookWhatsApp

"পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন"- বক্তব্যটি উদ্দীপকটিতে কতখানি প্রতিফলিত হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: ➤ "পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন"- বক্তব্যটি উদ্দীপকটিতে সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। ➤ শিল্প-সাহিত্য হচ্ছে এক ধরনের খেলা। খেলার উদ্দেশ্য যেমন নিছক আনন্দদান তেমনই সাহিত্যের উদ্দেশ্যও নির্ভেজাল আনন্দদান, কারও মনোরঞ্জন করা নয়। শিল্পীরা বিভিন্ন শিল্প সৃষ্টির মাধ্যমে নিজেরা যেমন আনন্দ পান, তেমনই অন্যদেরকে আনন্দ দিয়ে থাকেন। ➤ উদ্দীপকে বলা হয়েছে, মানুষ কথায়, সংগীতে, চিত্রে, ভাস্কর্যে নানা মাত্রায় তার মহৎ ভাবনাগুলোকে হৃদয়ের মধ্যে মিশিয়ে প্রকাশ করে। সুখ-দুঃখ, বিরহ-মিলন, দ্রোহ, সংক্ষোভ নানা মাত্রিক হৃদয়ানুভূতির এই স্বতঃস্ফূর্ত প্রকাশে সে নিজে যেমন অসীম আনন্দ পায়, আবার অন্যকেও আনন্দ দেয়। উদ্দীপকের এই বক্তব্যটি 'সাহিত্যের খেলা' প্রবন্ধের "পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন" তা এই চরণে প্রতিফলিত হয়েছে। কারণ শিল্পীরা শিল্পের খেলা খেলেন নিজে এবং অন্যকে আনন্দ দেওয়ার জন্য। ➤ সাহিত্যকে তথা শিল্পকে খেলার সঙ্গে তুলনার জন্য 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক রোদ্যার প্রসঙ্গ টেনেছেন। এতে শিল্প- সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য সুস্পষ্ট হয়েছে। কাদামাটি দিয়ে পুতুল তৈরি করে তিনি নিজে যেমন আনন্দ পেয়েছেন তেমনই অন্যকেও আনন্দদান করেছেন। শুধু রোদ্যা নন, পৃথিবীর শ্রেষ্ঠ ও প্রকৃত শিল্পী মাত্রেই এই খেলা খেলে থাকেন। যার সম্পূর্ণ প্রতিফলন উদ্দীপকে দেখতে পাই। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি আমার কাছে যথার্থ। সারকথা: শিল্পীরা নানা শিল্পের খেলা করে নিজে যেমন আনন্দ পান তেষনই অন্যদেরকে আনন্দদান করেন। উদ্দীপকের এই বিষয়টি প্রবন্দের প্রতিফলিত হয়েছে। রোদ্যা কাদামাটির শিল্প তৈরি করে নিজে যেমন আনন্দ পেয়েছেন, তেমনই অন্যদেরকেও আনন্দদান করেছেন। পৃথিবীর সব শিল্পীই এই কাজটি করে থাকেন।

HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল

"পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন"- বক্তব্যটি উদ্দীপক…

উদ্দীপক

নিজেকে প্রকাশ করার আগ্রহ মানুষের চিরকালের। হৃদয়ের ভিতরকার অনুভূতিগুলো নানা উদ্দীপনায়, অনুকরণগুলো নানা মাধ্যমে সাজিয়ে সুন্দর করে প্রকাশ করার এই ব্যাপারটি পরিচিতি পেয়েছে শিল্পকলা নামে। মানুষ কথায়, সংগীতে, চিত্রে, ভাস্কর্যে নানা মাত্রায় তার মহৎ ভাবনাগুলোকে হৃদয়ের মধ্যে মিশিয়ে প্রকাশ করে। সুখ-দুঃখ, বিরহ-মিলন, দ্রোহ, সংক্ষোভ, নানা মাত্রিক হৃদয়ানুভূতির এই স্বতঃস্ফূর্ত প্রকাশে সে নিজে যেমন অসীম আনন্দ পায়, আবার অন্যকেও আনন্দ দেয়। [ঢাকা কমার্স কলেজ; ফেনী গার্লস ক্যাডেট কলেজ]

উত্তর

প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল।

উত্তর

➤ মনোরঞ্জন আর আনন্দের মধ্যে আকাশ-পাতাল প্রভেদ। ➤ খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রধান, সাহিত্যেও তাই। খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্যও তেমনই- একমাত্র আনন্দদান করা। আনন্দ এক অনির্বচনীয় প্রাপ্তি, অন্তরাত্মার স্বতঃস্ফূর্ত বিকাশেই তা অর্জিত হয়ে থাকে। পক্ষান্তরে মনোরঞ্জন বিশেষ প্রণোদিত ও আরোপিত। মনোরঞ্জন করার মধ্যে কোনো একটা কৃত্রিম প্রয়াস বা বিশেষ উদ্দেশ্য থাকে। সারকথা: মনোরঞ্জন আর আনন্দের মধ্যে আকাশ-পাতাল প্রভেদ। আনন্দ এক অনির্বচনীয় প্রাপ্তি, অন্তরাত্মার স্বতঃস্ফূর্ত বিকাশেই তা অর্জিত হয়ে থাকে। পক্ষান্তরে মনোরঞ্জন বিশেষ প্রণোদিত ও আরোপিত

উত্তর

➤ অনুচ্ছেদের বক্তব্যটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধে আনন্দদানের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ সাহিত্যের জগৎ নিছক আনন্দের জগৎ। মানুষ স্বেচ্ছায় ও আনন্দে এ জগতে বিচরণ করে। একমাত্র আনন্দের জন্যই সাহিত্য রচনা করা উচিত। সাহিত্যিক নিজেদের এবং অন্যদের আনন্দ দেওয়ার জন্য সাহিত্য রচনা করে থাকেন। ➤ উদ্দীপকে বলা হয়েছে, নিজেকে প্রকাশ করার আগ্রহ মানুষের চিরকালের। হৃদয়ের ভিতরকার অনুভূতিগুলো নানা উদ্দীপনায়, অনুকরণগুলো নানা মাধ্যমে সাজিয়ে সুন্দর করে প্রকাশ করার এই ব্যাপারটি পরিচিতি পেয়েছে শিল্পকলা নামে। এই শিল্পকলার প্রধান উদ্দেশ্য আনন্দদান করা। এই বক্তব্যটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। কারণ সাহিত্যের প্রধান উদ্দেশ্য আনন্দদান করা। সাহিত্যিকরা নিজেদের এবং অন্যদের আনন্দের সাগরে ভাসানোর জন্য সাহিত্য রচনা করে থাকেন। প্রমথ চৌধুরী এই আনন্দদানের বিষয়টিকেই সাহিত্যের প্রধান উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেছেন, যা উদ্দীপকে প্রতিফলিত হতে দেখা যায়। সারকথা: শিল্পীরা নানামাত্রিক শিল্পকলার জন্ম দেন আনন্দ পাওয়ার জন্য, অন্যকিছুর জন্য নয়। তেমনই সাহিত্যিকরা নিজেদের এবং অন্যদের আনন্দদান করার জন্য সাহিত্য রচনা করে থাকেন।

উত্তর

➤ "পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন"- বক্তব্যটি উদ্দীপকটিতে সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। ➤ শিল্প-সাহিত্য হচ্ছে এক ধরনের খেলা। খেলার উদ্দেশ্য যেমন নিছক আনন্দদান তেমনই সাহিত্যের উদ্দেশ্যও নির্ভেজাল আনন্দদান, কারও মনোরঞ্জন করা নয়। শিল্পীরা বিভিন্ন শিল্প সৃষ্টির মাধ্যমে নিজেরা যেমন আনন্দ পান, তেমনই অন্যদেরকে আনন্দ দিয়ে থাকেন। ➤ উদ্দীপকে বলা হয়েছে, মানুষ কথায়, সংগীতে, চিত্রে, ভাস্কর্যে নানা মাত্রায় তার মহৎ ভাবনাগুলোকে হৃদয়ের মধ্যে মিশিয়ে প্রকাশ করে। সুখ-দুঃখ, বিরহ-মিলন, দ্রোহ, সংক্ষোভ নানা মাত্রিক হৃদয়ানুভূতির এই স্বতঃস্ফূর্ত প্রকাশে সে নিজে যেমন অসীম আনন্দ পায়, আবার অন্যকেও আনন্দ দেয়। উদ্দীপকের এই বক্তব্যটি 'সাহিত্যের খেলা' প্রবন্ধের "পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন" তা এই চরণে প্রতিফলিত হয়েছে। কারণ শিল্পীরা শিল্পের খেলা খেলেন নিজে এবং অন্যকে আনন্দ দেওয়ার জন্য। ➤ সাহিত্যকে তথা শিল্পকে খেলার সঙ্গে তুলনার জন্য 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক রোদ্যার প্রসঙ্গ টেনেছেন। এতে শিল্প- সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য সুস্পষ্ট হয়েছে। কাদামাটি দিয়ে পুতুল তৈরি করে তিনি নিজে যেমন আনন্দ পেয়েছেন তেমনই অন্যকেও আনন্দদান করেছেন। শুধু রোদ্যা নন, পৃথিবীর শ্রেষ্ঠ ও প্রকৃত শিল্পী মাত্রেই এই খেলা খেলে থাকেন। যার সম্পূর্ণ প্রতিফলন উদ্দীপকে দেখতে পাই। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি আমার কাছে যথার্থ। সারকথা: শিল্পীরা নানা শিল্পের খেলা করে নিজে যেমন আনন্দ পান তেষনই অন্যদেরকে আনন্দদান করেন। উদ্দীপকের এই বিষয়টি প্রবন্দের প্রতিফলিত হয়েছে। রোদ্যা কাদামাটির শিল্প তৈরি করে নিজে যেমন আনন্দ পেয়েছেন, তেমনই অন্যদেরকেও আনন্দদান করেছেন। পৃথিবীর সব শিল্পীই এই কাজটি করে থাকেন।
HSCBangla 1st Paperগদ্য : সাহিত্যে খেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' পরার্থ' শব্দের অর্থ কোনটি?

  • পারিতোষিক
  • মনোজগৎ
  • পরোপকার
  • মনোরঞ্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাহিত্য 'স্বধর্মচ্যুত' হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়¾

  • ফললাভের আকাঙ্ক্ষাশূন্য
  • জনসাধারণের মনোরঞ্জনের জন্য
  • জনসাধারণের মঙ্গলের জন্য
  • শিল্পীচিত্তের সম্পূর্ণতার লক্ষ্যে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' সাহিত্যে খেলা' প্রবন্ধে অনুচ্ছেদটির 'জ্ঞানের কথা'র সমার্থক ভাব হলো— i. খবর প্রদান ii. পাঠকের মনতুষ্টি iii. মুখস্থবিদ্যা নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

  • ঢাকা জেলায়
  • পাবনা জেলায়
  • যশোর জেলায়
  • কুমিল্লা জেলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে?

  • হরিপুর
  • মণিপুর
  • গোবিন্দপুর
  • রসুলপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ১৮৬৮ খ্রিষ্টাব্দে
  • ১৮৭০ খ্রিষ্টাব্দে
  • ১৮৭১ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • যশোর
  • পাবনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক- [রাজশাহী সরকারি সিটি কলেজ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
  • কাজী নজরুল ইসলাম
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

  • নীললোহিত
  • ভানুসিংহ
  • বীরবল
  • কালকুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কী?

  • ভারতী
  • মিহির
  • দিগদর্শন
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' সবুজপত্র' পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হয়?

  • ১৯১২ সাল থেকে
  • ১৯১৩ সাল থেকে
  • ১৯১৪ সাল থেকে
  • ১৯১৬ সাল থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রমথ চৌধুরী কোথা থেকে বার-এট ল সম্পন্ন করেন?

  • ইংল্যান্ড
  • ফ্রান্স
  • আমেরিকা
  • কানাডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।