"উদ্দীপকটিতে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সারার্থ প্রতিফলিত।"- মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকটিতে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সারার্থ প্রতিফলিত হয়েছে।"- কথাটি যথার্থ। ➤ সাহিত্য সৃষ্টি বিশ্ব সৃষ্টির অনুরূপ, সেই সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নেই। সেই সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি এবং তার ফল আনন্দ। আনন্দদান ব্যতিরেকে যে শিক্ষা দানের জন্য সাহিত্য সৃষ্টি করেন তাকে নিম্ন শ্রেণিতে পড়ে যেতে হয়। ➤ উদ্দীপকের আরিফ আল মাসুদ মানুষকে শিক্ষা দানের জন্য বই লেখেন বলে তাঁর বই জনপ্রিয়তা পায় না। অথচ কল্লোল রহমান আনন্দদানের জন্য সহজ কথায় গীতিকবিতার বই প্রকাশ করেছেন বলে পাঠক মহলে জনপ্রিয়তা পেয়েছেন। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক সাহিত্যের মূল উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য নিছক আনন্দদান; শিক্ষা দান করা নয়। উদ্দীপকে এই দিকটি প্রকাশ পেয়েছে। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্নভাবে আলোচনা করে বলেছেন- সাহিত্যের উদ্দেশ্য আনন্দদান করা, শিক্ষা দান করা নয়। তারপরও কোনো রূপ উচ্চ আশা নিয়ে সেই ক্ষেত্রে উপস্থিত হলেও নিম্নশ্রেণিতে পড়ে যেতে হবে। প্রাবন্ধিক বাল্মীকির রামায়ণ ও যোগবশিষ্ঠ রামায়ণের কথা বলেছেন বিষয়টি বোঝানোর জন্য। উদ্দীপকেও এটার প্রমাণ পাওয়া গেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বিভিন্নভাবে আলোচিত হয়েছে- আনন্দদানই সাহিত্যের উদ্দেশ্য, শিক্ষা দান নয়। শিক্ষা দানের জন্য যদি কেউ সাহিত্য রচনা করে তবে তাকে নিম্নশ্রেণিতে পড়তে হবে- যার প্রমাণ উদ্দীপকে পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সারার্থ প্রতিফলিত।"- মন্তব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর