উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো- সাহিত্যের উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরা। ➤ সাহিত্য হলো লেখকের নির্মল মনের ভাবনার প্রকাশ। সাহিত্য পাঠ করে পাঠক নির্মল আনন্দই লাভ করে। সাহিত্যিক যদি কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করেন তাহলে সেখানে আনন্দ থাকে না। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের উদ্দেশ্যের দিকটি আলোকপাত করেছেন। লেখকের মতে, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সবাইকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়ে স্বধর্মচ্যুত। লেখক মূলত সাহিত্যের উদ্দেশ্য হিসেবে বলেছেন নিছক আনন্দ দানের কথা। উদ্দীপকেও দেখা যায়, কাজী মোতাহের হোসেন সাহিত্যের উদ্দেশ্যের কথাই বলেছেন। তিনি সাহিত্যের উদ্দেশ্যের স্বরূপ বলেছেন মানবকল্যাণ। প্রাবন্ধিক ও উদ্দীপকের লেখক দুজনের বর্ণনায়ই সাহিত্যের উদ্দেশ্যের দিকটিই প্রধান হয়ে উঠেছে। এভাবেই স্যাহিত্যের উদ্দেশ্যের বর্ণনার দিক থেকে উদ্দীপকটি প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: প্রবন্ধে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে আনন্দ দান। আর উদ্দীপকে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে মানবকল্যাণ। উভয় স্থানেই সাহিত্যের উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। মূলত এই দিকটিই সাদৃশ্যপূর্ণ।।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর