"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের পুরো বিষয়কে নির্দেশ করে না।" মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের পুরো বিষয়কে নির্দেশ করে না।" মন্তব্যটি যথার্থ। ➤ সাহিত্য ও শিক্ষার মধ্যে একটা পার্থক্য রয়েছে। শিক্ষা মানুষ জোর করে গ্রহণ করে, অন্যদিকে সাহিত্য মানুষ পাঠ করে মনের আনন্দে। সাহিত্য পাঠে ব্যক্তির চিন্তার ক্ষেত্র তৈরি হয়। পাঠক নির্মল আনন্দ লাভ করে। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যকে খেলার সঙ্গে তুলনা করেছেন। খেলার উদ্দেশ্য যেমন নিছক আনন্দ লাভ তেমনই সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত আনন্দ লাভ করা। যদি কারও মনোরঞ্জনের জন্য সাহিত্য রচিত হয় তাহলে সেই সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে। প্রাবন্ধিক এরূপ সাহিত্যের উদ্দেশ্য বর্ণনার পাশাপাশি প্রবন্ধে পাঠকের সাহিত্য পাঠে রস আস্বাদনের বিষয়টি তুলে ধরেছেন। এছাড়াও সাহিত্য পাঠ কীভাবে মানবমনে সাড়া জাগায় সে সম্পর্কেও আলোচনা রয়েছে। এদিকে উদ্দীপকে সাহিত্যের উদ্দেশ্য মানবকল্যাণ এরূপ বলা হয়েছে, যা প্রবন্ধের সাহিত্যের উদ্দেশ্যের দিকটি ইঙ্গিত করে মাত্র। ➤ উদ্দীপকে সাহিত্য মানবকল্যাণ নিশ্চিত করবে এরূপ বর্ণনায় কেবল আলোচ্য প্রবন্ধের সাহিত্যের উদ্দেশ্যের দিকটি ফুটে উঠেছে। এছাড়া প্রবন্ধে আলোচিত সাহিত্যের সঙ্গে পাঠকের কীরূপ সম্পর্ক, আনন্দ লাভ এসব বিষয় উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে কেবল সাহিত্যে খেলা' প্রবন্ধের সাহিত্যের উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে, অন্যান্য বিষয় নেই। তাই বলা যায়, প্রশ্নোত্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের পুরো বিষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর