উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্যের দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে। ➤ সাহিত্য হলো সমাজের দর্পণ। সাহিত্যের মধ্য দিয়ে একটি সমাজ ও জাতির রূপ ফুটে ওঠে। যাই সাহিত্যকে আপন গতিতে চলতে দেওয়া উচিত। সেখানে জোরজবরদস্তি করলে সাহিত্য তার নিজস্বতা হারায়। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের উদ্দেশ্য কী হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করেছেন। লেখকের মতে সাহিত্যের উদ্দ্যেশ্য হচ্ছে সবাইকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের কারও মনোরঞ্জ করতে গেলে সাহিত্য হয়ে পড়ে স্বধর্মচ্যুত। লেখক বলেন সাহিত্যের উদ্দেশ্য হলো মানুষের মনে সাড়া জাগানো। উদ্দীপবেও সাহিত্যের এরূপ উদ্দেশ্যের কথা বলা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে- যে সাহিত্য জড়, যার প্রাণ নেই সেই সাহিত্য কোনোউপকারে আসবে না। এখানে মূলত সাহিত্যের উদ্দেশ্যের দিকটিই প্রতীয়মান হয়েছে। মূলত এভাবেই উদ্দীপকে আলোচ্য প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্যের দিকটি প্রকাশ পেয়েছে। সারকথা: উদ্দীপকে সাহিত্যের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। 'সাহিত্যের খেলা' প্রবন্ধেও ব্যিয়টি রয়েছে। মূলত এদিক থেকেই পরস্পর সাদৃশ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর