শেয়ারFacebookWhatsApp

'শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্নধর্মী'- বক্তব্যটি উপরের অনুচ্ছেদে কতখানি প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে কর- উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: ➤ 'শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্নধর্মী'- বক্তব্যটি উপরের অনুচ্ছেদে অনেকখানি প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। ➤ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে বিশ্বের খবর পৌছানো। অন্যের মনের অভাব দূর করতেই শিক্ষকের যাতে শিক্ষা জন্মলাভ 'করেছে। কিন্তু নিজের মনের পরিপূর্ণতা থেকেই সাহিত্যিক তার সাহিত্য সৃষ্টি করেন। সাহিত্যের জগৎ নিছক আনন্দের জগৎ। ➤ সাহিত্য হচ্ছে আনন্দের উপকরণ। কাউকে শিক্ষা দান করা এটির উদ্দেশ্য নয়। কাজেই শিক্ষা ও সাহিত্যের ধর্ম-কর্ম যে এক নয়- এই সত্যটি স্পষ্ট হওয়া দরকার। প্রথমত, শিক্ষা অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে মানুষ বাধ্য হয়, পক্ষান্তরে কাব্যরস লোকে সানন্দে পান করে। কেননা শাস্ত্রমতে সেই রস অমৃত। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যেই শিক্ষকের হায়ে শিক্ষা জন্মলাভ করেছে, কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা থেকেই সৃষ্টি হয় সাহিত্য। তাই প্রমথ চৌধুরী বলেছেন, সাহিতোর উদ্দেশ্য আনন্দদান করা, শিক্ষা দান করা নয়। অনুচ্ছেদেও বক্তব্যটি অনেকখানি প্রতিফলিত হয়েছে। ➤ অনুচ্ছেদে বলা হয়েছে, জ্ঞানের কথা জেনে মনে আনন্দ জন্মে না। সূর্য পূর্বাকাশে ওঠে- এই তথ্য আমাদের মন টানে না। কিছ সূর্যোদয়ে যে সৌন্দর্য ও দেখার আনন্দ আছে তা সৃষ্টিকাল থেকে আজও বিদ্যমান। এই সৌন্দর্য ও আনন্দানুভূতি পাঠকহৃদয়ে জাগিয়ে তোলাই সাহিত্যের কাজ। কাজেই শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য যে ভিন্নধর্মী তা অনুচ্ছেদে অনেকখানি প্রতিফলিত হয়েছে। সারকথা: শিক্ষা হচ্ছে জ্ঞানের ব্যাপার আর সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দদান করা, শিক্ষা দান করা নয়। কাজেই 'শিক্ষা ও সাহিত্যের উদ্বেগ ভিন্নধর্মী' এই বক্তব্যটি উপরের অনুচ্ছেদে অনেকখানি প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল

'শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্নধর্মী'- বক্তব্যটি উপরের অনুচ্ছেদে…

উদ্দীপক

জ্ঞানের কথা জানা হয়ে গেলে আর জানতে ইচ্ছে করে না- তা জেনে মনে আনন্দও জন্মে না। সূর্য পূর্বাকাশে ওঠে- এই তথ্য আমাদের মন টানে না। কিন্তু সূর্যোদয়ে যে সৌন্দর্য ও দেখার আনন্দ তা সৃষ্টিকাল থেকে আজও বিদ্যমান। এই সৌন্দর্য ও আনন্দানুভূতি পাঠক হৃদয়ে জাগিয়ে তোলাই সাহিত্যের কাজ। পাঠ ও অনুধাবনের মাধ্যমে রসিক পাঠকের হৃদয়ে তা সঞ্চারিত হয়। রস গ্রহণে অসমর্থ লোকই সাহিত্যের সৌন্দর্য ও আনন্দানুভূতির পরিবর্তে আত্মহিত ও সন্তুষ্টি খোঁজে। সাহিত্যে নির্মিত সৌন্দর্য-অনুভূতি যদি লোকহিত সাধন করে, তাতে সাহিত্যের কুললক্ষণ নষ্ট হয় না। শুধু লোকহিত ও সন্তুষ্টির প্রচেষ্টা সাহিত্যকে কুলত্যাগী করে, সাহিত্যিক শিক্ষকে রূপান্তরিত হন। [পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]

উত্তর

'রামায়ণ' বিখ্যাত ঋষি ও কবি বাল্মীকি রচনা করেছেন।

উত্তর

➤ পাঠকের মনস্কৃষ্টির জন্য যে সাহিত্য রচিত হয় 'অতি সস্তা খেলনা' বলতে তা-ই বোঝানো হয়েছে। ➤ বর্তমান যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, তাই তাদের মনোরঞ্জনের জন্য খেলনা গড়তে হবে, তা না হলে রাজারে কাটবে না। কিন্তু খেলনা গড়ে পাঠকের মনস্কৃষ্টি হলেও লেখকের মনস্কৃষ্টি হতে পারে না। কারণ পাঠকসমাজ যে খেলনা আজ আদর করে, কাল তা ভেঙে ফেলে। এজন্য শুধু পাঠকের মনোরঞ্জনের জন্য সৃষ্ট/রচিত সাহিত্যকে 'অতি সস্তা খেলনা' বলা হয়েছে। সারকথা: শুধু পাঠকের মনোরঞ্জনের জন্য সৃষ্ট/রচিত সাহিত্যকে 'অতি সস্তা খেলনা' বলা হয়েছে।

উত্তর

➤ সাহিত্যের মাধ্যমে শুধু লোকের হিতসাধন ও সন্তুষ্টির চেষ্টা করা হলে 'সাহিত্যের স্বধর্মচ্যুতি' হয়, কথাটি অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। ➤ সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সবাইকে আনন্দদান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। সাহিত্য রচনা করার সময় লেখকের এই বিষয়টি বিবেচনায় রাখতে হয়। ➤ অনুচ্ছেদে দৃষ্টান্ত হিসেবে বলা হয়েছে, সূর্য পূর্বাকাশে ওঠে- এই তথ্য আমাদের মনকে আকর্ষণ করে না। কিন্তু সূর্যোদয়ে যে সৌন্দর্য ও দেখার আনন্দ তা সৃষ্টিকাল থেকে আজও বিদ্যমান। এই সৌন্দর্য ও আনন্দানুভূতি পাঠকহৃদয়ে জাগিয়ে তোলাই সাহিত্যের কাজ। সাহিত্যের সৌন্দর্যানুভূতি যদি কারও মনোরঞ্জন বা হিতসাধন করে তাতে সাহিত্যের ধর্ম নষ্ট হয় না। কিন্তু যদি শুধু লোকের হিতসাধন ও সন্তুষ্টির জন্য সাহিত্য সৃষ্টি করা হয় তবে সেই সাহিত্য হয়ে পড়বে কুলত্যাগী। এই ধরনের সাহিত্য অধিক সস্তা খেলনার মতো 'সাহিত্যের স্বধর্মচ্যুত' হওয়ার বিষয়টি উপরের অনুচ্ছেদে এভাবেই প্রতিফলিত হয়েছে। সারকথা: যদি শুধু লোকহিতার্থে ও কারও মনোরঞ্জনের জন্য সাহিত্য সৃষ্টি করা হয় তবে তা স্বধর্মচ্যুত হয়।

উত্তর

➤ 'শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্নধর্মী'- বক্তব্যটি উপরের অনুচ্ছেদে অনেকখানি প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। ➤ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে বিশ্বের খবর পৌছানো। অন্যের মনের অভাব দূর করতেই শিক্ষকের যাতে শিক্ষা জন্মলাভ 'করেছে। কিন্তু নিজের মনের পরিপূর্ণতা থেকেই সাহিত্যিক তার সাহিত্য সৃষ্টি করেন। সাহিত্যের জগৎ নিছক আনন্দের জগৎ। ➤ সাহিত্য হচ্ছে আনন্দের উপকরণ। কাউকে শিক্ষা দান করা এটির উদ্দেশ্য নয়। কাজেই শিক্ষা ও সাহিত্যের ধর্ম-কর্ম যে এক নয়- এই সত্যটি স্পষ্ট হওয়া দরকার। প্রথমত, শিক্ষা অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে মানুষ বাধ্য হয়, পক্ষান্তরে কাব্যরস লোকে সানন্দে পান করে। কেননা শাস্ত্রমতে সেই রস অমৃত। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যেই শিক্ষকের হায়ে শিক্ষা জন্মলাভ করেছে, কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা থেকেই সৃষ্টি হয় সাহিত্য। তাই প্রমথ চৌধুরী বলেছেন, সাহিতোর উদ্দেশ্য আনন্দদান করা, শিক্ষা দান করা নয়। অনুচ্ছেদেও বক্তব্যটি অনেকখানি প্রতিফলিত হয়েছে। ➤ অনুচ্ছেদে বলা হয়েছে, জ্ঞানের কথা জেনে মনে আনন্দ জন্মে না। সূর্য পূর্বাকাশে ওঠে- এই তথ্য আমাদের মন টানে না। কিছ সূর্যোদয়ে যে সৌন্দর্য ও দেখার আনন্দ আছে তা সৃষ্টিকাল থেকে আজও বিদ্যমান। এই সৌন্দর্য ও আনন্দানুভূতি পাঠকহৃদয়ে জাগিয়ে তোলাই সাহিত্যের কাজ। কাজেই শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য যে ভিন্নধর্মী তা অনুচ্ছেদে অনেকখানি প্রতিফলিত হয়েছে। সারকথা: শিক্ষা হচ্ছে জ্ঞানের ব্যাপার আর সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দদান করা, শিক্ষা দান করা নয়। কাজেই 'শিক্ষা ও সাহিত্যের উদ্বেগ ভিন্নধর্মী' এই বক্তব্যটি উপরের অনুচ্ছেদে অনেকখানি প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : সাহিত্যে খেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' পরার্থ' শব্দের অর্থ কোনটি?

  • পারিতোষিক
  • মনোজগৎ
  • পরোপকার
  • মনোরঞ্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাহিত্য 'স্বধর্মচ্যুত' হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়¾

  • ফললাভের আকাঙ্ক্ষাশূন্য
  • জনসাধারণের মনোরঞ্জনের জন্য
  • জনসাধারণের মঙ্গলের জন্য
  • শিল্পীচিত্তের সম্পূর্ণতার লক্ষ্যে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' সাহিত্যে খেলা' প্রবন্ধে অনুচ্ছেদটির 'জ্ঞানের কথা'র সমার্থক ভাব হলো— i. খবর প্রদান ii. পাঠকের মনতুষ্টি iii. মুখস্থবিদ্যা নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

  • ঢাকা জেলায়
  • পাবনা জেলায়
  • যশোর জেলায়
  • কুমিল্লা জেলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে?

  • হরিপুর
  • মণিপুর
  • গোবিন্দপুর
  • রসুলপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ১৮৬৮ খ্রিষ্টাব্দে
  • ১৮৭০ খ্রিষ্টাব্দে
  • ১৮৭১ খ্রিষ্টাব্দে
  • ১৮৬৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • যশোর
  • পাবনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক- [রাজশাহী সরকারি সিটি কলেজ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
  • কাজী নজরুল ইসলাম
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

  • নীললোহিত
  • ভানুসিংহ
  • বীরবল
  • কালকুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কী?

  • ভারতী
  • মিহির
  • দিগদর্শন
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' সবুজপত্র' পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হয়?

  • ১৯১২ সাল থেকে
  • ১৯১৩ সাল থেকে
  • ১৯১৪ সাল থেকে
  • ১৯১৬ সাল থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রমথ চৌধুরী কোথা থেকে বার-এট ল সম্পন্ন করেন?

  • ইংল্যান্ড
  • ফ্রান্স
  • আমেরিকা
  • কানাডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।