উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টার চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ সাহিত্য হলো আনন্দ উপভোগ করার একটি মাধ্যম। মানুষ সাহিত্যিকের কাছ থেকে আনন্দ ভিন্ন অন্য কিছু কামনা করবে না। মানুষ তাই সাহিত্য পাঠ করবে স্বেচ্ছায়। অন্যদিকে মানুষকে শিক্ষা দান করতে হয় জোর করে। স্বতঃস্ফূর্তভাবে কেউ শিক্ষা গ্রহণ করে না। ➤ স্কুলমাস্টাররা যেমন সব বিষয়ই শিক্ষার্থীদের জোর করে বোঝাতে চান, তেমনই উদ্দীপকেও বেলুমামা জোর করে শেখাতে চান। বেলুমামা শিশুদের খেলাধুলা বাদ দিয়ে পড়ালেখা করার কথা বলেন। শিশুরা তখন শিক্ষালাভের বিপরীতে মনের আনন্দে খেলা করার বিষয়টি গ্রহণ করে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক স্কুলমাস্টারদের সম্বন্দ্বে এই কথাগুলোই বলেছেন। তারাও শিক্ষার্থীদের মনের আনন্দকে প্রাধান্য না দিয়ে জোরপূর্বক পড়ালেখায় ব্যস্ত রাখতে চান। এ দিক থেকে উদ্দীপকের বেলুমামা ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টারদের একই কাতারে ফেলা যায়। সারকথা: আচরণ ও মনমানসিকতার দিক থেকে উদ্দীপকের বেলুমামা ও সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টার চরিত্র সমতুল্য। উভয়েই জোর করে শিক্ষাকে শিক্ষার্থীদের গলাধঃকরণ করাতে চান।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর