সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন। এই বিষয়ে যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন। মন্তব্যটি যথার্থ। ➤ সাহিত্যের উদ্দেশ্য মানুষকে নির্মল আনন্দদান। এই পৃথিবীতে সাহিত্যের মতো শুধু আনন্দের উদ্দেশ্যে একটা কাজই করা হয়, তা হলো খেলা। খেলার মধ্যে শুধু আনন্দই আছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে মনের আনন্দের বিষয়টি উল্লেখ করেন। তার মতে আনন্দই সাহিত্যের একমাত্র উদ্দেশ্য। সাহিত্যিকরা মনের আনন্দে সাহিত্য রচনা করবেন এবং পাঠক তা পড়ে আনন্দলাভ করবে। উদ্দীপকের শিশুদের খেলায়ও একই উদ্দেশ্য দেখা যায়। শিশুরা মনের আনন্দে খেলা করছে। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে সাহিত্যের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে লেখক নিছক আনন্দলাভের কথা বলেছেন। উদ্দীপকে শিশুদের খেলায়ও একই উদ্দেশ্য লক্ষ করি। শুধু আনন্দলাভের উদ্দেশ্যেই তারা খেলাধুলায় মগ্ন হয়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধ ও উদ্দীপকের শিশুদের খেলা থেকে সাহিত্য ও খেলার একটাই উদ্দেশ্য পাই, তা হলো আনন্দলাভ করা। তাই বলা যায়, 'সাহিতো খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন। সুতরাং উক্তিটি যুক্তিসংগত ও সঠিক। সারকথা: সাহিতা ও খেলা উভয়ের উদ্দেশ্যই অভিন্ন, নিছক আনন্দলাভ করা- অন্য কোনো উদ্দেশ্য নেই। উর্বীপথের শিপুরাও যেখন শুধু আনন্দলাভের জন্য খেলেছে 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও তেমনই নিছক আনন্দলাভের জন্যই সাহিত্য রচনার কথা ব্যস্ত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর