প্রবন্দে বর্ণিত ব্রাহ্মণশূদ্রের মানবাধিকার উপরের অনুচ্ছেদের কোন বস্তুবো প্রতীয়মান হয়? আলোচনা কর।
উত্তর: ➤ উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের ব্রাহ্মণশূদ্রের মানবাধিকার দিকটি প্রতিফলিত হয়েছে। ➤ শিল্পরাজ্যে খেলা করার প্রবৃত্তির মতো অধিকারও ছোট-বড় সবার সমান আছে। এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ- শূদ্রের প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেওয়ার অধিকার আছে। ➤ অনুচ্ছেদে শিল্পরাজ্যে মানবাধিকারের কথা বলা হয়েছে। এখানে জাতপাত বিচার করা হয় না। রাজার ছেলেও সাহিত্য রচনা করে, ছবি এঁকে তার মনের ভাব প্রকাশ করতে পারে, আবার প্রজা বা দরিদ্র ঘরের ছেলেও তা করতে পারে। এখানে ব্রাহ্মণ- শূদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রবন্ধে খেলার মাঠে এই মানবাধিকারের কথা বলা হয়েছে। পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেওয়ার অধিকার আছে। এভাবে উদ্দীপকের বক্তব্যটিতে প্রতীয়মান হয় যে খেলার ময়দানে যেমন ব্রাহ্মণ-শূদ্র, শিল্পরাজ্যেও তাদের একই অধিকার প্রতিষ্ঠিত। সারকথা: অনুচ্ছেদে শিল্পরাজ্যে ছোট-বড় সবার সমানাধিকারের কথা বলা হয়েছে। অনুচ্ছেদের এই প্রবন্ধে বর্ণিত ব্রাহ্মণ-পূদ্রের সমানাধিকার প্রতীয়মান হয়। খেলার মাঠে ব্রাহ্মণ-শূদ্রের কোনো প্রভেদ নেই।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
প্রবন্দে বর্ণিত ব্রাহ্মণশূদ্রের মানবাধিকার উপরের অনুচ্ছেদের কোন বস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর