উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: ➤ নাম প্রচারের জন্য সাহিত্য রচনার সমালোচনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে। ➤ সাহিত্য রচনা করতে চাইলে সাহিত্যের উদ্দেশ্য ও প্রকৃতি সম্বন্ধে ধারণা থাকতে হবে। কারও মনোরঞ্জনের আশায় সাহিত্য রচনা করলে তা সফল হয় না। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে উদ্দীপকের বিষয় সম্পর্কিত আলোচনা রয়েছে। কবি-সাহিত্যিক মাত্রই মানুষের প্রশংসা কুড়ানোর আশা পোষণ করেন। একথা সত্য। এখানে হাততালি পাওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। কবিমনের কাজ হচ্ছে বিশ্বমানবতার সম্পর্কে কবিতার রূপরেখার সাদৃশ্য ঘটানো, মনের নিঃসৃত কথামালা সেটা ঘটাতে সাহায্য করে। সেই রূপরেখা সাবলীল গতিতে সাধারণ্যের হৃদয় স্পর্শ করে। সাহিত্য জগতে যারা খেলা করার ক্ষমতা রাখেন মনের সৃজনীশক্তি দ্বারা, মূলত হাততালি তাঁদের ভাগ্যেই জোটে। কিন্তু যারা সাহিত্যের জগতে খেলা করার সাহস রাখে না তারা কখনোই হাততালির ভাগীদার হয় না। উদ্দীপকেও এই কথাগুলো হুবহু উচ্চারিত হয়েছে। এদিক দিয়েই উদ্দীপক ও প্রবন্ধের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। সারকথা: উদ্দীপকে নাম প্রচারের জন্য সাহিত্য রচনা করার সমালোচনার দিকটি ইঙ্গিতপূর্ণ করা হয়েছে এবং আলোচ্য প্রবন্ধেও মনোরঞ্জনের জন্য রচনাকারী সাহিত্যিকদের সমালোচনা করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর