শিল্প মাত্রই আনন্দদান করে, তাই পৃথিবীর বড় মাপের শিল্পীগণ এ খেলায় অংশগ্রহণ করেন।"- উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ➤ শিল্পমাত্রই আনন্দদান করে, তাই পৃথিবীর বড় মাপের শিল্পীগণ এ খেলায় অংশগ্রহণ করেন।"- মন্তব্যটি যথার্থ " ➤ শিল্পরাজ্যে প্রবেশাধিকার সবার জন্য সমান। সবাই এখানে যা ইচ্ছা তাই করতে পারে। তবে সবার কাজ একরকম হয় না, একেক ব্যক্তির কাজ একেক রকম হয়। এখানেই শিল্পীদের মধ্যকার পার্থক্য নির্ণীত হয়। ➤ উদ্দীপকের করিম আহমেদ বড় মাপের শিল্পী। তাই তিনি খেলাচ্ছলে নানা শিল্প তৈরি করে আনন্দ পান। এই আনন্দ পাওয়া এবং আনন্দ দেওয়াই একজন বড় মাপের শিল্পীর বৈশিষ্ট্য। তিনি সামান্য একটু মাটিকে ব্যবহার করে আঙুল দিয়ে টিপে টিপে যে পুতুল তৈরি করেন, তাই উৎকৃষ্ট শিল্পকর্মে পরিণত হয়। করিম আহমেদের মতো বড় শিল্পীরা প্রায়ই শিল্পরাজ্যের এই খেলা খেলে থাকেন। ➤ দক্ষতা ও নৈপুণ্য অর্জনের মধ্য দিয়েই প্রত্যেক শিল্পী, কবি-সাহিত্যিক স্ব-স্ব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের রোদ্যার মতো শিল্পীদের কথা বলা হয়েছে। ভাস্কর রোদ্যা পাষাণ দেহে এমন শিল্প নির্মাণ করেছেন যা মনে হয় জীবন্ত। তিনি শিল্পকর্মে এতটাই দক্ষ ছিলেন যে, যখন-তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করতে পারতেন। এই পুতুল গড়া ছিল তাঁর কাছে খেলার মতো। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তবটি উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধ উভয়ের আলোকে যথার্থ। সারকথা: পৃথিবীর এসব বড় মাপের শিল্পীরা করিম আহমেদের মতো শিল্পরাজ্যের খেলা খেলে থাকেন। এই খেলায় তাঁরা যেমন আনন্দ পান, তেমনই অন্যদেরকেও আনন্দদান করেন। ফলে শিল্পমাত্রই আনন্দ। দান করা, কারও মনোরঞ্জন করা নয়
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
শিল্প মাত্রই আনন্দদান করে, তাই পৃথিবীর বড় মাপের শিল্পীগণ এ খেলায় অং…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর