উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন অংশের সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের শেষ অংশের সাদৃশ্য বিদ্যমান। ➤ সাহিত্য হলো সমাজের দর্পণ। সাহিত্যের মধ্য দিয়ে সমাজের চিত্র ফুটে ওঠে। সাহিত্য সব সময় ব্যক্তিমনে আনন্দ দান করতে পারে না। কারণ সাহ্যিরসে সিক্ত হতে সবাই পারে না। ➤ উদ্দীপকে সাহিত্যরসে অরুচির বিষয়টি তুলে ধরা হয়েছে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও কাব্যরসে অরুচির ব্যাপারটা দেখতে পাই। প্রবন্ধের শেষ অংশে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। সাধারণত সাহিত্য হলো পড়ার ও বোঝার জিনিস; পড়ানোর বা বোঝানোর জিনিস নয়। কিন্তু আমাদের স্কুল মাস্টাররা সাহিত্য পড়ান ও বোঝান। এতে শ্রোতাদের সাথে কবিমনের মিল তো দূরে থাক, কবির কাব্য বা সাহিত্যিকের সাহিত্যও তাদের দৃষ্টিগোচর হয় না। ফলে সাহিত্য আনন্দের বন্ধু না হয়ে তাদের কাছে বিতৃষ্ণার বস্তু হিসেবে বিবেচিত হয়। মূলত এর জন্য দায়ী আমাদের সমাজের শিক্ষকরা। 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এ বিষয়টির সঙ্গে উদ্দীপকের আলোচনার পুরোপুরি সাদৃশ্য বিদ্যমান। সারকথা: উদ্দীপকে সাহিত্যের সংজ্ঞা ও সাহিত্যের প্রতি অরুচি সৃষ্টি হওয়ার কারণ আলোচিত হয়েছে। এর সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্দের শেষের অংশের মিল রয়েছে। কারণ এখানে একই বিষয়ে আলোচনা রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন অংশের সাদৃশ্য বিদ্যমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর