উদ্দীপকের করিম সাহেবের সাথে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের বৈসাদৃশ্য কোথায়? আলোচনা কর।
উত্তর: ➤ উদ্দীপকের করিম সাহেবের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাহিত্য রচনার উদ্দেশ্যের বৈসাদৃশ্য রয়েছে। ➤ সাহিত্য হলো ব্যক্তিমনের আনন্দের খোরাক। সাহিত্য ব্যক্তিকে অচেনা জগৎ থেকে ঘুরিয়ে আনে। তবে সব সাহিত্যের এমন গুণ থাকে না। সাহিত্য যখন কারও মনোরঞ্জনের জন্য রচিত হয় তখন সেটি তার সাহিত্যগুণ হারায়। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য, কারণ, প্রভাব ইত্যাদি উল্লেখ করতে গিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহিত্যিকের নানা গুণ ব্যক্ত করেছেন। সাহিত্যের উদ্দেশ্য হলো খেলার ছলে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। কোনোকিছুর পাওয়ার আশায় যদি সাহিত্য রচিত হয় তবে তা ধর্মচ্যুত হয়। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব সাহিত্য রচনা করেন বিশেষ একশ্রেণির লোকের মনোরঞ্জনের জন্য। সাহিত্য রচনাকে তিনি টাকা উপার্জনের উৎস হিসেবে ধরে নিয়েছেন। এজন্য তাঁর রচনা সাহিত্যের পর্যায়ে পড়ে না। কেননা সাহিত্যের উদ্দেশ্য তা নয়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য শুধু নির্মল আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। আনন্দকে বাদ দিয়ে কারও মনোরঞ্জনের উদ্দেশ্যে সাহিত্য রচিত হলে তা প্রকৃত সাহিত্য হবে না। এই দিক থেকে উদ্দীপকের করিম সাহেবের সাথে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের বৈসাদৃশ্য রয়েছে। সারকথা: সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক বলেছেন সাহিত্যের কাজ হচ্ছে নির্মল আনন্দ দান ছাড়া অ অন্য কিছুই নয়। কিন্তু উদ্দীপকের করিম উপার্জনের উদ্দেশ্যে লেখেন, এই। ক্ষেত্রেই প্রবন্ধের সাথে অমিল লক্ষণীয়।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের করিম সাহেবের সাথে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের বৈসাদৃশ্য কোথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর