উদ্দীপকের আকবর হাসানের মধ্যে 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্যিকের কোন গুণ বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে উল্লিখিত আকবর হাসানের মধ্যে 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহস ও মনের আনন্দে সাহিত্য সৃষ্টি করার গুণাবলি বিদ্যমান। ➤ সাহিত্য সৃষ্টি করার জন্য সাহিত্যিকের কিছু গুণ থাকতে হয়। সাহিত্যিক যা রচনা করবেন তা হবে মনের আনন্দে এবং আনন্দদানের জন্য। কারও মনোরঞ্জনের জন্য সাহিত্য সৃষ্টি করলে তা হবে সাহিত্যের ধর্মচ্যুত। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য, কারণ ইত্যাদি উল্লেখ করতে গিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহিত্যিকের নানা গুণ ব্যস্ত করেছেন। প্রথমতই সাহিত্যিককে সাহিত্য রচনার উদ্দেশ্য সম্বন্দ্বে অবহিত থাকতে হবে। আনন্দই সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণ করার জন্য সাহিত্যিকের নিজের মনে আনন্দ থাকতে হবে; সাহিত্য রচনার সাহস ও ক্ষমতা থাকতে হবে। উদ্দীপকের আকবর হাসান সাহিত্য রচনা করছেন মনের আনন্দে। সাহিত্য সৃষ্টির জন্য মূল যে গুণাবলি প্রয়োজন আকবর হাসানের মধ্যে তা বিদ্যমান। সারকথা: সাহিত্যিক সাহিত্য রচনা করবেন। নিজ আনন্দে। কেউ প্রশংসা করুক বা না করুক, তিনি এই কাজ থেকে কখনো পিছপা হবেন না।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের আকবর হাসানের মধ্যে 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বর্ণিত সাহিত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর