"সাহিত্যিকের মনের আনন্দই সাহিত্য রচনার প্রধান উপাদান- উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এটিই মূল সুর।" মন্তব্যটির যথার্থতা নির্ণয় কর।
উত্তর: ➤ "সাহিত্যিকের মনের আনন্দই সাহিত্য রচনার প্রধান উপাদান- উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এটিই মূল সুর।"- মন্তব্যটি যথার্থ। ➤ সাহিত্যের উদ্দেশ্য কারও মনোরঞ্জন নয়, আনন্দদান। আনন্দকে বাদ দিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে সাহিত্য রচিত হলে তা প্রকৃত সাহিত্য হবে না। সাহিত্যের অবশ্যই প্রধান উদ্দেশ্য হবে আনন্দ। প্রধানত সাহিত্যিকের নিজের আনন্দ। ➤ উদ্দীপকের আকবর হাসানের ক্ষেত্রে আমরা দেখি, তিনি একজন সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও সাহিত্য রচনায় ব্রতী হয়েছেন। তিনি কোনোরূপ অর্থ উপার্জনের বা কারও মনোরঞ্জনের ইচ্ছা ছাড়াই শুধু মনের আনন্দে সাহিত্য রচনা করে যাচ্ছেন। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিকও একই বিষয় তুলে ধরেছেন। তাঁর মতে, সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্যই হলো আনন্দদান। ➤ 'সাহিত্যে খেলা' প্রবন্ধ ও উদ্দীপকের ঘটনা উভয় ক্ষেত্রেই আমরা যে বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাই তা হলো সাহিত্যিকের নিজের আনন্দ। সাহিত্যিক পাঠককে আনন্দদানের জন্য লিখবেন। তবে তার আগে ওই সাহিত্য সৃষ্টির ব্যাপারে সাহিত্যিকের নিজের মনে আনন্দ থাকতে হবে। নিজে যদি সাহিত্য রচনা করে আনন্দ না পান তাহলে তিনি যা লিখবেন তা হবে অর্থোপার্জনের উদ্দেশ্যে। এই লেখা আর যাই হোক, সাহিত্য নয়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও উদ্দীপকের ঘটনা আমাদের সামনে এই সত্যটিকেই মূর্ত করে তোলে। তাই বলা যায়, "সাহিত্যিকের মনের আনন্দই সাহিত্য রচনার প্রধান উপাদান- উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এটিই মূল সুর" উক্তিটি যথার্থ। সারকথা: যেখানে স্রষ্টার আনন্দ নেই সেখানে মহৎ সৃষ্টি নেই। সাহিত্যসৃষ্টির ক্ষেত্রেও তাই সাহিত্যস্রষ্টার মনের আনন্দই রচনার প্রধান উপাদান হিসেবে কাজ করে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"সাহিত্যিকের মনের আনন্দই সাহিত্য রচনার প্রধান উপাদান- উদ্দীপক ও 'সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর