"উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি।"- উক্তিটির যৌক্তিকতা বিচার কর।
উত্তর: ➤ "উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি।"- উক্তিটি যথার্থ। ➤ সভ্যতার ছোঁয়া নিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবী সামনে এগিয়ে গেলেও মানবিকতার বিপরীতে পৃথিবীর সংকটাপন্ন রূপও দেখতে পাই। এই সংকট থেকে মুক্তির পথ প্রেম ও ভালোবাসার মাঝে নিহিত। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি এক বৈশ্বিক সংকট চিহ্নিত করেছেন। যে সংকট তৈরি হয়েছে হৃদয়হীন, নির্মম ও নিষ্ঠুর মানুষ দ্বারা। পৃথিবী এসব মানুষের পরামর্শ মতো পরিচালিত হচ্ছে। অথচ যাদের হৃদয় প্রেম-ভালোবাসা দিয়ে পরিপূর্ণ তাদের দিকে পৃথিবীর সুনজর নেই। এই অমানবিক অবস্থা নিঃসন্দেহে পৃথিবীর জন্য সংকটের। এই সংকটের কথা 'সুচেতনা' কবিতায়ও বলা হয়েছে। সভ্যতাকে সঙ্গে নিয়ে পৃথিবী, এখনও বের হতে পারেনি। এই বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় কবির চেতনাজাত প্রার্থনা, বিশ্বাস, ধারণা, উত্তরণের পথ, সত্য ও সুন্দর প্রভৃতি বিষয় রয়েছে, যেগুলো উদ্দীপকের কবিতাংশে অনুপস্থিত। ➤ 'সুচেতনা' কবিতায় ও উদ্দীপকের কবিতাংশে বৈশ্বিক সংকটির চিত্র উঠে এসেছে। কিন্তু আলোচ্য কবিতায় এটি ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি। সারকথা: উদ্দীপকে মানবিক সংকটের কথা বলা হয়েছে। 'সুচেতনা' কবিতায় মানবিক সংকটের বিষয়টি উঠে এসেছে। এই বিষয়টি ছাড়াও আরও কিছু বিষয় 'সুচেতনা' কবিতায় রয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি।"- উক্তিটির য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর