উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার বৈশ্বিক সংকটের দিকটি প্রতিফলিত হয়েছে। ➤ সত্য ও সুন্দরের সমন্বয়ে যে প্রেম মানবমনে গড়ে ওঠে তা দ্বারা পৃথিবী পরিচালিত হয়। অথচ বর্তমান বিশ্ব পরিচালিত হচ্ছে অর্থ ও বিত্ত দ্বারা, যেখানে মানবিকতা ও প্রেম-ভালোবাসার কোনো মূল্য নেই। অথচ এখনও পৃথিবী টিকে আছে প্রেম ও ভালোবাসার ওপর। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি অদ্ভুত এক অন্ধকার পৃথিবীতে আসার কথা বলেছেন। কবির মতে, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, নেই কোনো করুণার আলোড়ন পৃথিবী আজ তাদের পরামর্শে পরিচালিত হচ্ছে। যাদের দ্বারা পৃথিবী সুন্দর হওয়ার কথা ছিল তাদের হৃদয় শকুন ও শেয়ালের খাদ্যে পরিণত হয়েছে। উদ্দীপকের কবির এই মানবিক সংকট 'সুচেতনা' কবিতায়ও প্রকাশ পেয়েছে। বলা হয়েছে পৃথিবী এগিয়ে যাচ্ছে সভ্যতাকে সঙ্গে নিয়ে। কিন্তু সভ্যতা বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হওয়ায় তৈরি হয়েছে এক তীব্র সংকট। তাই বলা যায় যে, উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার বৈশ্বিক সংকটের দিকটি প্রতিফলিত হয়েছে। সারকথা: উদ্দীপকের কবি পৃথিবীর প্রেম-ভালোবাসার বিপরীতে যে উপস্থাপন করেছেন। অন্যদিকে 'সুচেতনা' কবিতায়ও এই সংকট তা সংকটের চিত্র দেখা যায়।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর