উদ্দীপকে বর্ণিত ধরণি কীভাবে 'সুচেতনা' কবিতার পৃথিবীর সমার্থক হয়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে বর্ণিত ধরণি অস্থিরতা, হিংসা ও ধ্বংসোন্মুখ হওয়ার দিক দিয়ে 'সুচেতনা' কবিতার পৃথিবীর সমার্থক হয়ে উঠেছে। ➤ আমাদের এ পৃথিবীতে হঠাৎ অশান্তির মূলে রয়েছেন মানুষের স্বার্থান্বেষী চিন্তা-ভাবনা ও কর্মকান্ড। মানুষ প্রতিনিয়ত নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে পৃথিবীকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ➤ উদ্দীপকে পৃথিবীর নানা অসংগতির চিত্র উঠে এসেছে। এখানে দেখা যায় মানুষের নানা ধ্বংসাত্মক কার্যকলাপে পৃথিবীর অবস্থা সঙ্গিন। এ ধরণিকে অভয়-তরবারি এনে দেবে- কে আছে তেমন বীর, যে সমস্ত অসুন্দরকে নাশ করে পৃথিবীতে সৌন্দর্য নিয়ে আসবে। এমন চিত্র 'সুচেতনা' কবিতায়ও দৃশ্যমান। পৃথিবীব্যাপী হত্যা, হিংসা, বৈষম্য দেখে কবি সেটিকে পৃথিবীর গভীরতর অসুখ বলে আখ্যায়িত করেছেন। কারণ কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও প্রিয়জনের রক্তে হাত হয়েছে রক্তাক্ত, ভালোবাসার পরিণামে পৌছাতে গিয়েও ঘটে রক্তপাতের ঘটনা। তাই বলতে পারি যে, 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর এমন চিত্রের সঙ্গেই উদ্দীপকটি সমার্থক হয়ে উঠেছে। কারণ উভয় জায়গায় পৃথিবী একই রকম অশান্ত। সারকথা: উদ্দীপকে পৃথিবীর যে চিত্র দেখা যায় সেটি 'সুচেতনা' কবিতায় চিত্রিত অসুস্থ পৃথিবীর সমার্থক।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ধরণি কীভাবে 'সুচেতনা' কবিতার পৃথিবীর সমার্থক হয়ে উঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর