"সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার সামগ্রিক ভাব এক নয়।"- আলোচনা কর।
উত্তর: ➤ "সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার সামগ্রিক ভাব এক নয়।"- মন্তব্যটি যথার্থ। ➤ স্বার্থের দ্বন্দ্বে সুন্দর পৃথিবী ধ্বংসের সীমানায় পৌঁছে গেছে। ক্ষমতার লড়াই, অন্যকে শোষণ করার নিরন্তর চেষ্টা, অমানবিকতা প্রভৃতি এ পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। এগুলো থেকে পৃথিবীকে মুক্ত করে সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে মানুষের ক্রমমুক্তি ঘটবে। ➤ উদ্দীপকে একজন মানব শিশুর বেড়ে ওঠার মধ্য দিয়ে পৃথিবীব্যাপী ঘটে যাওয়া দোলাচলের বর্ণনা ফুটে উঠেছে। এ পৃথিবীতে একজন শিশুর যেভাবে অবাধ ও স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা তা সম্ভব হচ্ছে না। শোষক ও উৎপীড়ক শ্রেণি নিজস্বার্থের জন্য সাধারণ মানুষকে শৃঙ্খলিত করে রেখেছে হিসাবের জাঁতাকলে। উপনিবেশিবাদী এই সভ্যতার করাল গ্রাসে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন পদে পদে ব্যহত হয়ে উঠছে। 'সুচেতনা' কবিতায় আমরা মানুষের মানবিক বিপর্যয় পৃথিবীব্যাপী ধ্বংস, মৃত্যু, বীভৎসতার কথা লক্ষ করি। এমন পৃথিবীকে বাসযোগ্য করতে কবি মনীষীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ➤ উদ্দীপক ও কবিতায় স্বাভাবিক সুন্দর পৃথিবীতে মানবিক বিপর্যয় কবি দেখিয়েছেন। উদ্দীপকে কীভাবে একটি শিশুকে শোষণচক্রে পড়িত করে তার ঘাড়ে উপনিবেশবাদের বোঝা চাপিয়ে দিয়েছে কবি তা দেখিয়েছেন এবং এই শোষণচক্র থেকে মানুবমুক্তির পথ কবি দেখিয়ে দিয়েছেন যা উদ্দীপকের ভাবের সঙ্গে কবিতার ভাবের পার্থক্য করে দিয়েছে। তাই বলা যায়, সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার ভাব এক নয়। সারকথা: শোষকশ্রেণির অত্যাচারের জাল এমনভাবে বিস্তৃত যে মানবশিশু জন্মের পরেই সে জালে আবদ্ধ হয়ে যায়। জ্ঞানী ব্যক্তিবর্গ ও মনীষীগণ এগিয়ে এলেই এ পৃথিবীর ক্রমমুক্তি । হবে যদিও তা দীর্ঘ সময়ের ব্যাপার।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার সামগ্রিক ভাব এক নয়।"- আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর