'এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে'- কবি কেন এ কথা বলেছেন?
উত্তর: ➤ 'এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে'- কবির এ কথা বলার কারণ তিনি বিশ্বাস করেন অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক চেষ্টা করলেই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। ➤ 'সুচেতনা' কবিতায় কবি বলতে চেয়েছেন এই জরাজীর্ণ, হিংসা-দ্বেষমাখা পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা তখনই সম্ভব যখন আমরা অক্লান্ত পরিশ্রম ও গভীর আন্তরিকতায় সবকিছু নতুনভাবে গড়তে তৎপর হব। আর তা সম্ভব হবে যখন সুচেতনা সেই পথে আলো জ্বেলে দেবে। কবি আরও বলেন চারদিকে রক্তক্লান্ত কাজে মানুষকে সাড়া দিতে হবে, তাহলেই পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব হবে। অর্থাৎ সেই পথেই আমরা সুদিনের সন্ধান পাব। সারকথা: কবি বিশ্বাস করেন যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
'এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে'- কবি কেন এ কথা বলেছেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর