শেয়ারFacebookWhatsApp

'পরিজন' শব্দের অর্থ কী?

উত্তর: 'পরিজন' শব্দের অর্থ আত্মীয় বা স্বজন।

HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল

'পরিজন' শব্দের অর্থ কী?

উদ্দীপক

জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।

উত্তর

'পরিজন' শব্দের অর্থ আত্মীয় বা স্বজন।

উত্তর

➤ 'এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে'- কবির এ কথা বলার কারণ তিনি বিশ্বাস করেন অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক চেষ্টা করলেই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। ➤ 'সুচেতনা' কবিতায় কবি বলতে চেয়েছেন এই জরাজীর্ণ, হিংসা-দ্বেষমাখা পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা তখনই সম্ভব যখন আমরা অক্লান্ত পরিশ্রম ও গভীর আন্তরিকতায় সবকিছু নতুনভাবে গড়তে তৎপর হব। আর তা সম্ভব হবে যখন সুচেতনা সেই পথে আলো জ্বেলে দেবে। কবি আরও বলেন চারদিকে রক্তক্লান্ত কাজে মানুষকে সাড়া দিতে হবে, তাহলেই পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব হবে। অর্থাৎ সেই পথেই আমরা সুদিনের সন্ধান পাব। সারকথা: কবি বিশ্বাস করেন যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।

উত্তর

➤ উদ্দীপকের প্রথম পঙ্ক্তি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর গভীরতর অসুখকে নির্দেশ করে। ➤ স্বার্থদ্বন্দ্বে আমাদের সুন্দর পৃথিবী আজ ধ্বংস হতে চলেছে। ক্ষমতার লড়াই, অন্যকে শোষণ করার নিরন্তর চেষ্টা, অমানবিকতা প্রভৃতি এই বিশ্বকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। এগুলো থেকে পৃথিবীকে রক্ষা করা আমাদের কর্তব্য। ➤ উদ্দীপকের প্রথম চরণে জরাজীর্ণ পৃথিবীর চিত্র তুলে ধরা হয়েছে। কবির মতে, এই পৃথিবী ব্যর্থ ও মৃত। এই পৃথিবী জরা আর জঞ্জালে ভর্তি। এই অবস্থার জন্যে পৃথিবী পৃথিবী শিশুর বাসযোগ্য নয়। এই বিষয়টি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখকে নির্দেশ করে। কবি দেখেছেন পৃথিবীতে হত্যা, ধ্বংস, ক্ষমতার লড়াই ইত্যাদি। এখানে মানুষই মানুষকে হত্যা করছে স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। এই বীভৎস হত্যালীলা কবিকে দারুণভাবে আহত করেছে। এজন্যই তিনি বলেছেন পৃথিবীর গভীরতর অসুখ এখন। উদ্দীপকটির প্রথম চরণ আলোচ্য কবির এই বিষয়টিকেই নির্দেশ করেছে। সারকথা: উদ্দীপকের প্রথম পড়ক্তির ভাব 'সুচেতনা' কবিতায় প্রকাশিত হত্যা, হিংসা, ক্ষমতার লড়াইয়ে বিক্ষুব্ধ পৃথিবীর চিত্রকে নির্দেশ করেছে।

উত্তর

➤ উদ্দীপকের কবি এবং 'সুচেতনা' কবিতার কবি একই বিষয়ে অঙ্গীকার করেছেন- মন্তব্যটি যথার্থ। ➤ পৃথিবীব্যাপী এত যে হিংসা, হানাহানি, ক্ষমতার লড়াই- এগুলোর মাঝেও আমরা ভালোভাবে বেঁচে থাকার আশা করি। প্রার্থনা করি যেন সবকিছু ঠিক হয়ে যায়। ।। নতুন আশায় বুক বাঁধি সুন্দর ও সাবলীল জীবনের জন্য। ➤ 'সুচেতনা' কবিতায় কবি বলেছেন পৃথিবীতে ধ্বংস, মৃত্যু, বীভৎসতা যাই থাক না কেন, মানুষ তবুও পৃথিবীর কাছে ঋণী। এই পৃথিবীই আমাদের মায়ের মতো লালন করেছে। তাই একে বাসযোগ্য করতে হলে আমাদের মনীষীদের মতো কাজ করতে হবে; এতেই পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব। তাহলেই সম্ভব শাশ্বত রাতের বুকে অনন্ত সূর্যোদয়। উদ্দীপকের কবিও একই বিষয়ে অঙ্গীকার করেছেন নতুন প্রজন্মের কাছে। তিনিও এই জরাজীর্ণ পৃথিবী থেকে সমস্ত অশুভ দূর করে নতুন প্রজন্মের কাছে এক সুন্দর ও মানবিক পৃথিবী উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। ➤ 'সুচেতনা' কবিতায় কবি নতুন প্রজন্মের কাছে নতুন প্রভাতে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা ও অঙ্গীকার করেছেন। অন্যদিকে উদ্দীপকের কবি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মূলত উভয় কবিই এক সম্ভাবনাময় মানবিক পৃথিবী গড়তে চেয়েছেন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকের কবি সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার করেছেন। 'সুচেতনা' কবিতার কবিও একই প্রত্যাশা বা অলীকার করেছেন।
HSCBangla 1st Paperকবিতা : সুচেতনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.' মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে' উক্তিটিতে প্রকাশ পেয়েছে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি জীবনানন্দ দাশের মা কী ছিলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জীবনানন্দ দাশ কোন সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাকে রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পর বাংলা কবিতায় সবচেয়ে বেশি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.' ঝরা পালক' ও 'ধূসর পাণ্ডুলিপি' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' কবিতার কথা' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি জীবনানন্দ দাশ রচিত বিখ্যাত উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে' উক্তিটিতে প্রকাশ পেয়েছে-উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে-জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?কবি জীবনানন্দ দাশের মা কী ছিলেন?জীবনানন্দ দাশ কোন সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?কাকে রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয়?রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পর বাংলা কবিতায় সবচেয়ে বেশি মৌলিকতার স্বাজীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?' ঝরা পালক' ও 'ধূসর পাণ্ডুলিপি' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?' কবিতার কথা' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?কবি জীবনানন্দ দাশ রচিত বিখ্যাত উপন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'পরিজন' শব্দের অর্থ কী? | Prosthuti