'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ আলোচ্য পঙক্তি দুটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে, প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে। ➤ 'সুচেতনা' কবিতায় কবি পৃথিবীর ধ্বংস, অমানবিকতা, হিংসা প্রভৃতির চিত্র তুলে ধরেছেন। প্রশ্নোক্ত পঙক্তিদ্বয়ে কবি মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, হানাহানির কথা বলেছেন। মানুষই মানুষকে হত্যা করছে স্বার্থ চরিতার্থ করতে। অথবা স্বজনের হাতেই নিহত হচ্ছে স্বজন। কারণ ভালোবাসার পরিণামে পৌছাতে হলেও পাড়ি দিতে হয় অনেক রক্তাক্ত পথ- এটি দেখে কবি আহত ও বিচলিত। আলোচ্য পঙক্তিদ্বয়ে এই কথাই প্রকাশ পেয়েছে। সারকথা: আলোচ্য চরণদ্বয় কবি অশান্ত, বিক্ষুব্ধ ও অসুস্থ পৃথিবীর অমানবিকতা ও মনুষ্যত্বহীনতাকে নির্দেশ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর