'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' বলতে কবি বোঝাতে চেয়েছেন- পৃথিবীর ক্রমমুক্তি একক দিনে সম্ভব নয়। সেটি বহু যুগের সাধনা ও পরিশ্রমের কাজ। ➤ যুগে যুগে মহামানবরা এ পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়ার জন্য সাধনা ও পরিশ্রম করে গেছেন। এমনকি পৃথিবীর মঙ্গল কামনা করে জীবন উৎসর্গ করে গেছেন। তাদের মেধা, মনন ও ভালোবাসা দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন এ পৃথিবীকে। এজন্যই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: প্রশ্নোক্ত চরণে কবি পৃথিবীকে সুন্দর করে গড়ার পেছনে মহামানবদের যুগযুগান্তরের সাধনার কথা বুঝিয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর