➤ উদ্দীপক এবং 'সুচেতনা' কবিতা উভয় স্থানেই কবি সম্ভাবনাময় মানবিক এক পৃথিবী কামনা করেছেন- মন্তব্যটি যথার্থ।
➤ আমাদের এই সুন্দর পৃথিবীকে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের লাভের জন্য অশান্ত করে তুলছে। তাদের হীন কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের শপথ হবে সমৃদ্ধিশালী এক মানবিক পৃথিবী গড়ার।
➤ উদ্দীপকের কবি সুন্দর, শান্ত, মানবিক এক পৃথিবী কামনা করেছেন। কবির মতে পৃথিবীর সব অতীত ইতিহাস, মানুষ, মানবতা, অসংখ্য বিপ্লব অর্থহীন হয়ে যাবে যদি আমাদের শুভবোধের উদয় না হয়। কবি চেয়েছেন এক শুভ নিকেতনের সমাজ তথা পৃথিবী গড়তে। এ ভাবটি 'সুচেতনা' কবিতার মূলভাবকে সমর্থন করে। 'সুচেতনা' কবিতায় কবি সমকালীন অশান্ত, বিক্ষুব্ধ পৃথিবীর চিত্র তুলে ধরেছেন। চারদিকের হিংসা, ঘৃণা, বৈষম্য, হত্যা, যুদ্ধ ইত্যাদি দেখে কবি সেটাকে পৃথিবীর গভীরতর অসুখ বলেছেন। কবি চেয়েছেন মানবিক হতে। কারণ তিনি জানেন পৃথিবীর কাছে আমরা ঋণী। এজন্য কবি প্রাণপ্রাচুর্যে ভরপুর এক পৃথিবী কামনা করেছেন। দেখতে চেয়েছেন শাশ্বত রাতের বুকে অনন্ত সূর্যোদয়কে।
➤ উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় সমকালীন অশান্ত ও অমানবিক পৃথিবীর পরিবর্তে মানবিক ও কল্যাণময় পৃথিবীর প্রত্যাশা প্রকাশ পেয়েছে। আলোচ্য কবিতার কবি যে নতুন সূর্যোদয় প্রত্যাশা করেছেন, উদ্দীপকেও এই আশাবাদ ব্যক্ত হয়েছে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
সারকথা: উদ্দীপক ও 'সুচেতনা' কবিতা উভয় স্থানের কবিই প্রাণপ্রাচুর্যময় মানবিক এক। পৃথিবী কামনা করেছেন।