উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর বৈরী অবস্থার বিরুদ্ধে সংগ্রামের দিকটি নির্দেশ করে। ➤ স্বার্থপরতার কারণে পৃথিবীতে আজ অশান্তি বিরাজ করছে। এর মাঝে রয়েছে সামাজিক বৈষম্য, শোষণ ও পীড়ন। একসময় প্রাণৈশ্বর্যে পূর্ণ পৃথিবী আজ ধূসর-উষর ধু-ধু মরুভূমিতে পরিণত হয়েছে। মানবিকতা এখানে লুণ্ঠিত, মনুষ্যত্ব তিরোহিত। মানবিক বোধের উন্মেষ ঘটানো ছাড়া এটি থেকে পরিত্রাণের পথ নেই। ➤ উদ্দীপকে সব অন্যায়, দুঃশাসন, দানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সমস্ত বিশৃঙ্খলা থেকে কবি এ পৃথিবীকে মুক্ত করতে চান। যার জন্য কবি অভিযান চালাতে প্রস্তুত। এ দিকটি 'সুচেতনা' কবিতায়ও উঠে এসেছে। কবি বর্তমান যুদ্ধবিদ্ধস্ত পৃথিবীর অস্থিরতা, হিংসা, হত্যা, ঘৃণা এবং ধ্বংসযজ্ঞের ব্যাপকতা দেখে আহত হয়েছেন। পৃথিবীকে এই গভীরতর অসুখ থেকে তিনি মুক্ত করতে চান। এজন্য তিনি মানবিক হতে চেয়েছেন। কারণ তিন জানেন এ পৃথিবীর কাছে আমরা সবাই ঋণী। এ পৃথিবীকে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। এজন্য তিনি মানবিকতার নতুন ভোরের আশা করেছেন। আর তা তখনই সম্ভব হবে যখন মানুষের মাঝে সুচেতনা জাগ্রত হবে। সারকথা: 'সুচেতনা' কবিতায় যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে মানবিকতার ভোরের যে প্রত্যাশা করা হয়েছে উদ্দীপকটি সেই দিকটি নির্দেশ করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর