উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত মানবিক জগতের প্রত্যাশার সঙ্গে সম্পর্কযুক্ত। ➤ মানবিকতা মানুষের মহৎ গুণগুলোর মধ্যে অন্যতম। একটি সুখী, সুন্দর ও মানবিক পৃথিবী গড়তে হলে সর্বপ্রথম আমাদের মানবিক চেতনার বিকাশ ঘটাতে হবে। মানবিক চেতনা ছাড়া সুন্দর পৃথিবী কল্পনাতীত। ➤ উদ্দীপকের কবিতাংশের কবি বিষাদে আচ্ছন্ন থাকতে চান না। সকল বেদনা, নিঃসঙ্গতা, ব্যর্থতা কাটিয়ে তিনি নতুন ও অক্লান্ত উদ্যমে বাঁচতে চেয়েছেন। নিঃসঙ্গ চেতনার অন্ধকার থেকে উঠতে চান সমুদ্র বন্দরে। 'সুচেতনা' কবিতায়ও কবি হিংসা-বিদ্বেষপূর্ণ এই পৃথিবীতে নতুন ভোরের প্রত্যাশা করেছেন। তিনি জানেন বর্তমানের সমস্ত জরাজীর্ণতার অন্ধকার কাটিয়ে একদিন ভোর হবে। সেই ভোর হলো কবির সুচেতনা, যেখানে তিনি পৌছতে চান। কবিতার এই ভাবটির সঙ্গেই উদ্দীপকটি সম্পর্কযুক্ত। সারকথা: 'সুচেতনা' কবিতায় কবি নতুন ভোরের প্রত্যাশা করেছেন। এই বিষয়টির সঙ্গেই উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর