উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার গভীরতাকে ধারণ করতে পারেনি- মন্তব্যটি যথার্থতা বিচার কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার গভীরতাকে ধারণ করতে পারেনি- মন্তব্যটি যথার্থ। ➤ মানুষের চেতনায় যখন শুভবোধের উদয় হয় তখনই একটি বৈষম্যহীন ও মানবিক পৃথিবী গড়ে তোলা সম্ভব। এজন্য আমাদের সমস্ত হীনম্মন্যতা, হিংসা, বিদ্বেষ ভুলে যেতে হবে। একসঙ্গে দেশ তথা পৃথিবী গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি তরুণ যুবকদের নতুন ও সজীব এক পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন। জরা, মৃত্যু, শোক, হিংসাকে দূরে ঠেলে বিশ্বময় 'প্রাণের স্পন্দন ছড়িয়ে দিতে কবি চিরযুবাদের স্তুতি করেছেন। উদ্দীপকের এ ভাবটি 'সুচেতনা' কবিতার একটি ভাবের প্রতি ইঙ্গিত করে মাত্র, সমগ্র কবিতাকে নয়। কেননা আলোচ্য কবিতায় পৃথিবীর অবস্থা, বৈষম্য, হিংসা-দ্বেষ-ঘৃণা, অমানবিকতা, ধ্বংসাত্মক ইত্যাদি চিত্র প্রকাশ পেয়েছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। ➤ 'সুচেতনা' কবিতায় কবি সুচেতনাকে এক দূরতর নির্জন দ্বীপ বলে আখ্যায়িত করেছেন। এরপর তিনি পৃথিবীর ধ্বংসোম্মুখ চালচিত্র তুলে ধরেছেন। চারদিকে অমানবিকতা, বৈষম্য, হিংসা দেখে এটিকে কবি পৃথিবীর গভীরতর অসুখ বলেছেন এবং এটি থেকে পরিত্রাণ পেতে, সর্বোপরি নতুন এক মানবিক পৃথিবী গড়তে আহ্বান জানিয়েছেন। এসব বিষয় ও ভাব উদ্দীপকে সম্পূর্ণভাবে উপস্থাপিত হয়নি। উদ্দীপকে কেবল একটি দিকের প্রকাশ ঘটেছে মাত্র। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে জরাজীর্ণ পৃথিবীকে পিছনে ফেলে নতুন ও সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশা করা হয়েছে, যা 'সুচেতনা' কবিতার একটি দিক মাত্র। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার গভীরতাকে ধারণ করতে পারেনি- মন্তব্যটি যথা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর