উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার প্রত্যাশা একই মন্তব্যটি নিজের ভাষায় বিশ্লেষণ কর।
উত্তর: ➤ উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার প্রত্যাশা একই মন্তব্যটি যথার্থ। ➤ মানুষের যাবতীয় ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে সমাজ, সভ্যতা তথা পৃথিবীর ভালো-মন্দ। এজন্য আমাদের চিন্তা-চেতনা ও কার্যক্রম যেন হয় সৃজনশীল ও মানবিক। তবেই সম্ভব সুন্দর পৃথিবী নির্মাণ। ➤ উদ্দীপকে সমস্ত হতাশা, ক্লান্তি, বৈষম্য, ধ্বংসকে পিছনে ফেলে নতুন বিশ্ব গড়ার আহ্বান ও প্রত্যাশা ধ্বনিত হয়েছে। লেখক মহাপ্রলয়ের বুকে সৃষ্টির হাসি দেখতে চান। এজন্য তিনি তরুণ বীরদের আহ্বান জানিয়েছেন। 'সুচেতনা' কবিতায়ও একই প্রত্যাশা ধ্বনিত হয়েছে। কবি মনে করেন এই পৃথিবীর আজ গভীরতর অসুখ। পৃথিবীর মানুষের হাতেই তার স্বজন হচ্ছে নিহত। তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী। কবি তাই নতুন সূর্যোদয় প্রত্যাশা করেছেন। ➤ 'সুচেতনা' কবিতায় কবি অশান্ত বিক্ষুব্ধ পৃথিবীতে হত্যা, ধ্বংস, বৈষম্য, অমানবিকতা দেখে আহত হয়েছেন। তবে তিনি বিশ্বাস করেন এসব পেরিয়ে একদিন এ পৃথিবীতে সুদিন আসবে। কারণ দীর্ঘ রাতের পর যেমন ভোর অনিবার্য তেমনই দুঃসময় কাটিয়ে একদিন ধরা ভরে উঠবে হাসি, আনন্দ ও জীবনের উচ্ছলতায়। উদ্দীপকেও একই আশাবাদ ব্যক্ত হয়েছে। এখানেও লেখক কুৎসিৎ ও অসুন্দর সৃষ্টিকে নাশ করতে রুদ্র-দেবতাকে আহ্বান করেছেন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপক ও 'সুচেতনা' কবিতা উভয় জায়গায়ই নতুন, অনাবিল ও বৈষম্যহীন পৃথিবী কামনা করা হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার প্রত্যাশা একই মন্তব্যটি নিজের ভাষায় বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর